গজরা ইউনিয়নে সাবিনা ইয়াছমিনের ছয় দফা কর্মসূচির লিফলেট বিতরণ

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ আগস্ট ২৩, ২০২৬ | ৯:০৯
Link Copied Successfully!

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী মরহুম ইউসুফ মেম্বারের পুত্রবধূ সাবিনা ইয়াছমিন তাঁর ছয় দফা কর্মসূচি নিয়ে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছে।

রবিবার (২৩ আগস্ট) বিকাল থেকে মাগরিব পর্যন্ত ৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অদ্য শতাধিক নারীর অংশগ্রহণে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাবিনা ইয়াছমিন নিজে প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাঁর ছয় দফা কর্মসূচির লিফলেট পৌঁছে দেন।

বিজ্ঞাপন

এ সময় ৪ নং ওয়ার্ডের বিভিন্ন পরিবারের নারী ও ভোটাররা সাবিনা ইয়াসমিনকে স্বাগত জানান। অনেকেই তাঁকে পরিবারের বউ হিসেবে কাছে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দোয়া ও আশীর্বাদ করেন।

লিফলেট বিতরণকালে সাবিনা ইয়াসমিন বলেন, আমি আপনাদের পরিবারেরই একজন। আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করতে চাই। নির্বাচিত হলে আমার ঘোষিত ছয় দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে নারীদের উন্নয়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখব।

এ সময় অদ্য শতাধিক নারী কর্মী ও সমর্থক তাঁর সঙ্গে থেকে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন। কর্মসূচিকে ঘিরে ৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে ৭ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১০১ ডলার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন হাজীগঞ্জের আনিছুর রহমান চাঁদপুরে আদালতের নির্দেশে কবর থেকে আলোচিত সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলন মতলব বনিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদকে মাহফুজ মল্লিক এগিয়ে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশ সেরা স্বর্ণপদক পেলেন চাঁদপুরের আকাশ হোসেন পলাশ ওসি এক ঘন্টা ও থাকতে পারবে না আওয়ামী ডেবিলদের সাথে আতাত করে: মো. জালাল উদ্দীন এমপি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি মক্কা চুক্তিতে সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও সভা