মতলব উত্তরে শতাধিক স্পটে মাদকের আখড়া, বাড়ছে সামাজিক অস্থিরতা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ August ১৭, ২০২৬ | ৬:২১
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলায় শতাধিক স্থানে মাদকের আখড়া গড়ে ওঠায় উদ্বেগ বেড়েছে স্থানীয়দের মধ্যে। পাশাপাশি “এমইও” নামে থাইল্যান্ডের একটি জুয়ার প্রচলনও বাড়ছে, যা সামাজিক বিশৃঙ্খলা ও পারিবারিক অস্থিরতা বৃদ্ধি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত মতলব উত্তর উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নের ১০-১২টিরও বেশি স্থানে মাদকের আসর বসছে। ইয়াবা ও গাঁজার ব্যবহার সবচেয়ে বেশি। এতে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বেকার যুবকেরা মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িয়ে পড়ছে। ফলে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন সহিংসতার ঘটনাও বাড়ছে।

অভিযোগ রয়েছে, উপজেলায় অন্তত ১০০ থেকে ১৫০ জন মাদক ব্যবসায়ী সক্রিয়। এদের মধ্যে ১০-১২ জন পাইকারি ব্যবসায়ী দেশের বিভিন্ন স্থান থেকে মাদক এনে খুচরা বিক্রেতাদের সরবরাহ করে। মাঝে মধ্যে অভিযান চালিয়ে কিছু মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হলেও অল্প সময়ের মধ্যে তারা জামিনে বেরিয়ে আসছে বলে জানান স্থানীয়রা।

বিজ্ঞাপন

ছেংগারচর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বাজার, সড়কসংলগ্ন এলাকা, গলিপথ এবং নির্জন স্থানে এসব মাদকের স্পট বিস্তৃত রয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে “এমইও” নামে একটি জুয়ায় আসক্ত হয়ে পড়ছেন অটোরিকশা, রিকশা ও টেম্পু চালকসহ নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। এতে অনেক পরিবার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের দাবি, অন্তত ৫০০ পরিবার এই জুয়ার কারণে চরম সংকটে পড়েছে।

ভুক্তভোগী একাধিক পরিবার জানায়, উপার্জনের অর্থ জুয়ায় হারিয়ে অনেকেই খালি হাতে বাড়ি ফিরছেন, ফলে সংসারে অভাব-অনটন ও কলহ বাড়ছে। মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান বলেন, “মাদক ও জুয়া সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এটি রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান জানান, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে মতলব উত্তর থানা পুলিশের পক্ষ থেকে একদিন পরপর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, উপজেলায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে জেল ও জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি মাদকদ্রব্যের অবৈধ কেনাবেচা ও সরবরাহ বন্ধে সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদক নিয়ন্ত্রণের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে