মতলব উত্তরে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহকে সাংবাদিকদের বিদায় সংবর্ধনা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ আগস্ট ১৬, ২০২৬ | ৪:১৯
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহকে সাংবাদিকদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে মতলব উত্তর ভূমি অফিসে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহর কর্মকালীন সময়ের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

মতলব উত্তর প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সফিকুল ইসলাম রানা, উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী খোকন, জাকির হোসেন বাদশা ও সাবেক সদস্য সচিব মমিনুল ইসলাম।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমন আহমেদ, কোষাধ্যক্ষ গাজী এমদাদুল হক মানিক, ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন, সাংবাদিক মুরাদুজ্জামান, মাহফুজ ও মেরাজ উদ্দিন শুভ।

বক্তারা বলেন, সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের ভূমিসেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। তাঁর দায়িত্বশীলতা, সৌজন্যবোধ ও সাংবাদিকদের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ প্রশংসার দাবিদার। কর্মক্ষেত্রে তাঁর সঙ্গে সাংবাদিকদের যে সুসম্পর্ক গড়ে উঠেছিল, বিদায়ের এই সময়ে বক্তারা তা স্মরণ করেন।
বক্তারা আরও বলেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে রহমত উল্লাহর কর্মদক্ষতা ও মানুষের প্রতি আন্তরিকতা মতলব উত্তরের মানুষ দীর্ঘদিন মনে রাখবে। তাঁর নতুন কর্মস্থলে আরও সাফল্য ও সম্মানজনক কর্মজীবন কামনা করেন তারা।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মতলব উত্তরে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের কাছ থেকে তিনি সবসময় সহযোগিতা পেয়েছেন। সাংবাদিকদের সহযোগিতা ও ভালোবাসার কথা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

পরে সাংবাদিকদের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহকে ক্রেস্ট ও বিদায়ী সম্মাননা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সেন্দ্রা সপ্রাবি’তে শরীফ গাজীর শিক্ষা উপকরণ বিতরণ হাজীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯৮১ মতলবে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ৮টি ইজি বাইক ও মুরগীর ফার্মে বিদ্যুৎ চুরির অভিযোগ মতলব উত্তরে শতাধিক স্পটে মাদকের আখড়া, বাড়ছে সামাজিক অস্থিরতা মতলব দক্ষিণে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক, ১ জনের কারদান্ড হাজীগঞ্জের রামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের পা বিচ্ছিন্ন দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাঁদপুর পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বহিষ্কার শাহরাস্তিতে মোবাইলে অনলাইন জুয়া, গ্রেপ্তার ৩ চাঁদপুরে ৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাদক মামলা মতলব দক্ষিণে জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ উদ্ধোধন বৃষ্টির পানিতে নষ্ট হচ্ছে নথিপত্র, বেহাল হাজীগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম ইউনিয়ন শ্রমিক দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মতলবে কিন্ডারগার্টেনের বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ফরিদগঞ্জে গৃহবধূ মিশু হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন ফরিদগঞ্জে শিশু ধর্ষণ মামলায় অটোরিকশাচালক গ্রেপ্তার নিয়মবহির্ভূতভাবে গ্যাস সিলিন্ডার রিফিল: ফরিদগঞ্জে জে.কে এলপিজি ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা কচুয়ায় ক্লুলেস চুরির মামলার রহস্য উদঘাটন, স্বর্ণালঙ্কার উদ্ধার শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে ডাকাতিয়ায় মাছের পোনা অবমুক্ত চাঁদপুর লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই বোন গ্রেপ্তার