চাঁদপুরের তরুণ শিল্পী নাইমুর রহমান শান্তর আন্তর্জাতিক অর্জন

অনলাইন ডেস্ক
আপডেটঃ September ১৮, ২০২৬ | ৮:৫৮
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিনপুর গ্রামের তরুণ চিত্রশিল্পী নাইমুর রহমান শান্ত আন্তর্জাতিক অঙ্গনে দুটি সম্মাননা অর্জন করেছেন। তিনি Artistic Shanto-এর প্রতিষ্ঠাতা।

পিতা আবু সুফিয়ান ও মাতা মাকছুদা বেগমের সন্তান শান্তর বাড়ি মতলব উত্তর উপজেলার আমিনপুর গ্রামের প্রধানীয়া বাড়ি।

তিনি জানান, আন্তর্জাতিক শিল্পচর্চায় স্বীকৃতি হিসেবে তিনি KPR International Best Artist Award 2026 অর্জন করেছেন। আগামী ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার বিকেল ৫টায় ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হবে।

বিজ্ঞাপন

এর আগে গত ১১ আগস্ট ২০২৬ মালদ্বীপের রাজধানী মালেতে আয়োজিত আন্তর্জাতিক আর্ট এক্সিবিশনে অংশ নিয়ে তিনি International Best Artist Certificate অর্জন করেন। প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় Fenaaru Afaas Hall, Sabudheriyaa, Magu Road, Male, Maldives-এ।

নাইমুর রহমান শান্ত দীর্ঘদিন ধরে ক্যানভাস আর্ট, পোর্ট্রেট, অ্যাক্রিলিক আর্ট, ক্যালিগ্রাফি ও প্যাস্টেল আর্টসহ বিভিন্ন মাধ্যমে কাজ করে আসছেন। তরুণদের শিল্পচর্চায় উৎসাহিত করতে তিনি Artistic Shanto নামে একটি প্ল্যাটফর্ম পরিচালনা করছেন।

এ বিষয়ে শান্ত বলেন, “চাঁদপুরের একজন তরুণ শিল্পী হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে এই স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। ভবিষ্যতে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার জন্য আরও বড় পরিসরে কাজ করতে চাই।”

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ইউপি সদস্য কুলছুমার বিরুদ্ধে অভিযোগ, ৫ হাজার টাকা দিলেই মিলে বয়ষ্ক-বিধবা ভাতার কার্ড মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব