অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত

Reporter
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ নভেম্বর ৮, ২০২৬ | ৯:১৫
Link Copied Successfully!

৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতির সম্মাননা অর্জন করেছে ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা কেন্দ্রীয় বিকল্প সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড। ২০২৫ সমবায় বর্ষে ‘অডিট ফি ও সিডিএফ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমিতি নির্বাচিত হওয়ায় এ সম্মাননা প্রদান করা হয়।

রোববার (৮ নভেম্বর) চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমিতির সম্পাদক মো. নাছির উদ্দিনের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকায় অবস্থিত সমিতিটি ২০২৩ সালের ৯ অক্টোবর নিবন্ধিত হয়। সমিতির নিবন্ধন নম্বর ১৩৩।

বিজ্ঞাপন

এ অর্জনে সমিতির সম্পাদক মো. নাছির উদ্দিন ও অর্থ সম্পাদক মো. খালেদ হোসেন খান সন্তোষ প্রকাশ করেন। তাঁরা জানান, সমিতির সদস্যদের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলা সমবায় কর্মকর্তা ও ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন কমিটির সভাপতি মো. শাহাব উদ্দিন স্বাক্ষরিত সম্মাননা সনদ ও স্মারক প্রদান করা হয়।

এ অর্জনে সমিতির সদস্য ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ-উৎসাহ বিরাজ করছে। ভবিষ্যতেও সমবায়ের মাধ্যমে সঞ্চয় বৃদ্ধি, আর্থিক সহযোগিতা এবং সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সমিতির নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন শাহরাস্তিতে আওয়ামীলীগের ৬ নেতা আটক হাজীগঞ্জে সহস্রাধিক চক্ষু রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা হাজীগঞ্জ ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল হলে তৈরি হবে নতুন কর্মসংস্থান: বিডা চেয়ারম্যান হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হাজীগঞ্জ থানা পুলিশের সফল। বিকাশে ভুল নাম্বারে চলে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার