চাঁদপুরে নাট্যোৎসবের ৯ম দিনে পরিচ্ছন্নতা কার্যক্রমে অবদানের জন্য নূরুল আমিন খান আকাশকে সংবর্ধনা

Reporter
গাজী মো: সবুজ
আপডেটঃ সেপ্টেম্বর ১, ২০২৬ | ১০:৪৬
Link Copied Successfully!

নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর থিয়েটার ফোরামের আয়োজনে দশ দিনব্যাপী নাট্যোৎসবের ৯ম দিনে চাঁদপুর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ জেলার বিভিন্ন স্থানে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাড. নূরুল আমিন খান আকাশকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত নাট্যোৎসবের ৯ম দিনের অনুষ্ঠানে তাকে সংবর্ধিত অতিথি হিসেবে উত্তরীয় পরিয়ে ও ক্রেস্ট প্রদান করা হয়।

চাঁদপুর শহরকে একটি পরিচ্ছন্ন ও সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘ক্লিন চাঁদপুর’ দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শহরের বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পরিচ্ছন্নতার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও সংগঠনটি কাজ করছে। একই সঙ্গে চাঁদপুর জেলার বিভিন্ন স্থানেও সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা- কবির হোসেন সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি- জসিম উদ্দিন খান বাবুল।

এছাড়া বিশিষ্ট সমাজসেবক ও চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফ উদ্দিন পলাশকেও ১২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদানের জন্য সংবর্ধিত অতিথি হিসেবে উত্তরীয় ও ক্রেস্ট প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহ্বায়ক শরীফ চৌধুরী।

বিজ্ঞাপন

নাট্যোৎসবের ৯ম দিনের আয়োজন শুরু হয় বিকেল সাড়ে ৪টায় চাঁদপুরের স্বনামধন্য নৃত্য সংগঠন ‘নৃত্যাঙ্গন’-এর মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। এরপর অনুষ্ঠিত হয় শুভেচ্ছা পর্ব ও সংবর্ধনা অনুষ্ঠান।

শুভেচ্ছা পর্ব শেষে চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের পরিবেশনায় মঞ্চস্থ হয় নাটক ‘মহুয়া’। নাটক পরিবেশনের মধ্য দিয়ে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত দশ দিনব্যাপী নাট্যোৎসবের ৯ম দিনের আয়োজনের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর থিয়েটার ফোরামের আয়োজনে দশ দিনব্যাপী এ নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে জেলার বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় ধারাবাহিকভাবে নাটক, নৃত্যসহ নানা সাংস্কৃতিক

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক হাজীগঞ্জে ভবন নির্মাণ নিয়ে পাল্টা পাল্টি অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু মতলব দক্ষিণে বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শনে এনামুল হক বাদল কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, মায়ের মামলায় আদালতে স্বামী প্রতারণা মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল ও তার বাবা সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারী কারাগারে সকল সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা মিয়াজী প্রবাসীর বাড়ি অবরুদ্ধ করে রাখলেন জামায়াত নেতা, প্রতিবাদে মানববন্ধন কচুয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ইনানীতে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয়জন একই পরিবারের কলকাতার পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত অন্তত ১৮, আহত বহু কচুয়ায় ৫ লাখ টাকা চাঁদাদাবি ও হামলার অভিযোগ, ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেফতারের নির্দেশ কচুয়ায় ৫ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগে আদালতের দ্বারস্থ মাংস ব্যবসায়ী চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইল থেকে গ্রেপ্তার ৩ মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক বহরী আলিঙ্গন স্পোর্টিং ক্লাবের মেঘা ফাইনাল মিনি ফুটবল সম্পন্ন দুর্গোৎসব পালনে আমাদের সর্বাত্বক সহযোগিতা থাকবে: ড.জালাল উদ্দিন এমপি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা: হাজীগঞ্জ বাজারস্থ শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় অগ্নিকান্ড হাজীগঞ্জে দূর্গা পুজা মন্ডপে উপহার নিয়ে আসলেন ডিআইজি