মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ নভেম্বর ৮, ২০২৬ | ৭:৫৭
Link Copied Successfully!

করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মতলব উত্তরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সমবায় বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি।

বিজ্ঞাপন

সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আহম্মদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর, সাংবাদিক ফারুক হোসেন, সফিকুল ইসলাম রানা এবং সমবায়ী মহিলা সদস্য পারুল বেগমসহ অন্যান্য অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সমবায় ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। সমবায়ের মাধ্যমে স্বল্প পুঁজি ও পারস্পরিক সহযোগিতাকে কাজে লাগিয়ে ব্যক্তি, পরিবার ও সমাজের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন সম্ভব। বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠী, ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও নারীদের আর্থসামাজিক উন্নয়নে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, সমবায় আন্দোলন কেবল অর্থনৈতিক মুক্তির মাধ্যম নয়, এটি পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার প্রতীক। একে অপরের সহযোগিতায় সমবায়ের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা সম্ভব। বর্তমান সরকারের লক্ষ্য বাস্তবায়নে এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সমবায় সমিতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সমবায় সমিতিগুলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে পরিচালনা করতে হবে। সমিতির সদস্যদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনমুখী কর্মকাণ্ডে সমবায়কে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। সমবায়ের মূল চেতনা ধারণ করে সবাই সম্মিলিতভাবে কাজ করলে একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আলোচনা সভায় জাতীয় সমবায় দিবসের তাৎপর্য তুলে ধরে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ভিত্তিতে দেশের সামগ্রিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন শাহরাস্তিতে আওয়ামীলীগের ৬ নেতা আটক হাজীগঞ্জে সহস্রাধিক চক্ষু রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা হাজীগঞ্জ ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল হলে তৈরি হবে নতুন কর্মসংস্থান: বিডা চেয়ারম্যান হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হাজীগঞ্জ থানা পুলিশের সফল। বিকাশে ভুল নাম্বারে চলে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার চাঁদপুরে পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতিসহ গ্রেফতার ৭৪, আটক ১৯ কিশোর মতলব উত্তরে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার মতলব দক্ষিণে আ’লীগ ও যুবলীগের ২ নেতা আটক