সাত লেখক-শিল্পী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক

Reporter
চাঁদপুর প্রতিনিধি
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২৬ | ৮:৫৮
Link Copied Successfully!

মধ্যযুগের কিংবদন্তি পুঁথিসাহিত্যিক, সতেরো শতকের রোমান্টিক কবি দোনাগাজীর নামে ২০১৯ সাল থেকে নিয়মিত সাহিত্য পদক দিয়ে আসছে চর্যাপদ সাহিত্য একাডেমি। এবার দুই বছরের পদক একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় একাডেমি কার্যালয়ে বিভিন্ন ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত দেশের ৭ গুণিব্যক্তির নাম ঘোষণা করেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক আইনজীবী রফিকুজ্জামান রণি।

এর আগে চাঁদপুর শহরের একটি অভিজাত চাইনিজ রেস্তোরাঁয় একাডেমির সভাপতি আয়শা আক্তার রুপার সভাপতিত্বে জুড়ি বোর্ডের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদন লাভ করে। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে দুই বছরের পদক প্রাপ্তদের নাম প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

পদক প্রাপ্তরা হলেন: ২০২৫-এ কবিতায় সোহরাব পাশা, কথাসাহিত্যে ইশরাত তানিয়া, শিশুসাহিত্যে স. ম. শামসুল আলম, সংগীতে রনক রায়হান; ২০২৬-এ কবিতায় শিবলী মোকতাদির, চারুকলায় অমল সেনগুপ্ত এবং লোক-গবেষণায় সৈয়দা আঁখি হক।

এসময় উপস্থিত ছিলেন জুড়িবোর্ডের সদস্য সচিব শিউলী মজুমদার, পরিচালক ফেরারী প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি, উদযাপন পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, সদস্য সচিব দিলীপ ঘোষ, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম, সমন্বয়কারী সাইফুল খান রাজীব, প্রাবন্ধিক লিটন শীল।

একাডেমির সভাপতি আয়শা আক্তার রুপা বলেন, দ্রুত সময়ের মধ্যে এ পদক তুলে দেওয়া হবে। এ ব্যাপারে উদযাপন পরিষদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন, দোনাগাজী ছিলেন মধ্যযুগের কবি। সতেরো শতকের পুঁথিশিল্পী দোনাগাজী প্রধানত রোমান্টিক ঘরানার কবি ছিলেন। বিখ্যাত প্রেমকাব্য ‘সয়ফুলমুলুক বদিউজ্জামাল’ তাকে অমর করে রেখেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই তার নামে চর্যাপদ একাডেমি এ পদক দিয়ে আসছে।

কবি দোনাগাজীর সম্মানে ২০১৯ সাল থেকে এ পদক প্রদান করে আসছে চর্যাপদ সাহিত্য একাডেমি। প্রতি বছর শিল্প-সাহিত্যের শুদ্ধতম ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় পদক।

এর আগে চর্যাপদ একাডেমি থেকে বিভিন্ন সময় পুরস্কৃত হয়েছেন রহমান হেনরী, আকিমুন রহমান, এনায়েত রসুল, জরিনা আখতার, প্রণব মজুমদার, মোস্তফা কামাল যাত্রা, আশরাফ আহমদ, নাহিদা আশরাফী, হাসান আলী, শহীদুল্লাহ ফরায়জী, হোসেন দেলওয়ার, মিল্টন খন্দকার, হাসনাত আমজাদ, গৌরাঙ্গ সাহা, রকিব লিখন, জামসেদ ওয়াজেদ, মজিদ মাহমুদ, হামিদ কায়সার, তপন বাগচী, মনি হায়দার, বীরেন মুখার্জী, মিলু শামস, স্বরূপ রতন দত্ত, মোহাম্মদ নূরুল হক, ফারহানা রহমান, রকিবুল হাসান, মাসুদুল হক, পারভীন সুলতানা, শিহাব শাহরিয়ার, হুমায়ূন কবীর ঢালী, হেনরী স্বপন, নিলুফা আক্তার, মামুন রশীদ, ফারুক নওয়াজ, প্রত্যয় হামিদ, ফারুক সুমন, শামসুল হুদা, অদ্বৈত মারুত এবং শাহেদ কায়েস সহ অনেক গুণিব্যক্তি।

এবারের অনুষ্ঠানের মিডিয়া পার্টনারে রয়েছে অনলাইন নিউজ পোর্টাল ‘ফোকাসমোহনা.কম’।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শাহরাস্তিতে মোবাইলে ব্যস্ত চিকিৎসক, অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চাঁদপুরের ঐক্যবদ্ধ বার্তা সাত লেখক-শিল্পী পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক মতলব দক্ষিণে কিশোরীকে ধর্ষণের ভিডিও ধারণ, ধর্ষককে গণপিটুনি মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ওসি কামরুল হাসানের কঠোর অবস্থান চাঁদপুর লঞ্চঘাটে ২ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ১২ বাংলা টিভির চাঁদপুর ডিজিটাল প্রতিনিধি হিসেবে জাহিদুল ইসলামের যোগদান হাজীগঞ্জ পৌর ৬ নং ওয়ার্ডে জামে মসজিদে মেয়র প্রার্থী এ্যাডভোকেট ওমর ফারুক টিটুর জুম্মার নামাজ আদায় স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী আইফোন ১৮ সিরিজ বাজারে, জানা গেল মডেলগুলোর দাম শীঘ্রই উদ্ধোধন: হাজীগঞ্জে অলিপুর ইউনিয়নের প্রস্তাবিত অস্থায়ী কার্যালয় পরিদর্শনে ইউএনও বিদ্রোহী নিয়ন্ত্রিত ডিআর কঙ্গোয় স্কুলে আগুন, প্রাণ গেল ২৯ শিশুর ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান, ভারতে পুতিন ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার প্রতি সহায় হয়েছেন’ মেয়র হই বা না হই, মানব সেবা করে যাবো: হাজী মোশারফ ট্রান্সফরমার চুরির মামলা না নেয়ায় চাঁদপুরের সেই ওসিকে ‘অযোগ্য ও অদক্ষ’ বলল আদালত, শাস্তি নিতে সুপারিশ মতলব দক্ষিণে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১টিতে অর্থদন্ড চাঁদপুরে নতুন কুঁড়ির সংগঠনের আয়োজনে মেহেদী উৎসব প্রতিযোগিতার প্রাক-প্রস্ততি সভা মাননীয় নয়, শুধু ‘প্রধানমন্ত্রী’: নিজের দপ্তরেই নিয়ম চালু করলেন তারেক রহমান