মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ নভেম্বর ৮, ২০২৬ | ৬:০৫
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়।

করব সমবায়, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মতলব দক্ষিণ উপজেলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ থেকে র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে সমাপ্ত হয়।

বিজ্ঞাপন

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আবায়ক মোজাহিদুল ইসলাম কিরণের পরিচালনায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা।

এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সাগর, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, সমবায়ী শাহিনা আক্তার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে হবে। সমবায়ের মাধ্যমে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং কোটালীপাড়ার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। সম্মিলিত পুঁজি, শ্রম ও মেধার ব্যবহারের মাধ্যমে সমবায়ের সদস্যরা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পাশাপাশি সামাজিক কল্যাণেও ভূমিকা রাখতে পারেন। দেশে কৃষিভিত্তিক সমবায় সংগঠনের সংখ্যা বেশি হলেও অন্যান্য খাতেও কার্যকর সমবায় প্রতিষ্ঠান গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

বক্তারা আরও বলেন, সমবায় প্রতিষ্ঠানগুলোকে টেকসই ও কার্যকর করতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম আধুনিকায়ন করা গেলে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সমবায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন শাহরাস্তিতে আওয়ামীলীগের ৬ নেতা আটক হাজীগঞ্জে সহস্রাধিক চক্ষু রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা হাজীগঞ্জ ডিগ্রি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল হলে তৈরি হবে নতুন কর্মসংস্থান: বিডা চেয়ারম্যান হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা হাজীগঞ্জ থানা পুলিশের সফল। বিকাশে ভুল নাম্বারে চলে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার চাঁদপুরে পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সভাপতিসহ গ্রেফতার ৭৪, আটক ১৯ কিশোর মতলব উত্তরে নিষিদ্ধ আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার মতলব দক্ষিণে আ’লীগ ও যুবলীগের ২ নেতা আটক চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ আটক