অনুপ্রাণন অনূর্ধ্ব ৪০ তরুণ পাণ্ডুলিপি প্রতিযোগিতা-২০২৬ বিজয়ী হলেন শাদমান শরীফ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২৬ | ৭:৫৮
Link Copied Successfully!

অনুপ্রাণন অনূর্ধ্ব ৪০ তরুণ পাণ্ডুলিপি প্রতিযোগিতা-২০২৬ এ অংশগ্রহণ করে কবিতা বিভাগে পাণ্ডুলিপি বিজয়ী হয়েছেন কবি শাদমান শরীফ। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা তার পাণ্ডুলিপি’র নাম “এ জলের কোন রঙ নেই”।

শুক্রবার রাতে অনুপ্রাণন প্রকাশনের সম্পাদক ও প্রকাশক আবু মোহাম্মদ ইউসুফ তার ভেরিফাইড ফেইসবুক আইডিতে এ তথ্য নিশ্চিত করেন।

আবু মোহাম্মদ ইউসুফ তার ফেইসবুক আইডিতে জানান, ৩০ জুন ২০২৬ সময়সীমার মধ্যে মোট ৫৬টি পাণ্ডুলিপি পেয়েছেন তারা। কবির পরিচয় গোপন করে পাণ্ডুলিপিগুলো অনুপ্রাণন প্রকাশন দ্বারা গঠিত জুরি বোর্ডের কাছে মূল্যায়ণের জন্য পাঠানো হয়। জুরি বোর্ড কতগুলো সুনির্দিষ্ট বিষয় বিবেচনা করে পাণ্ডুলিপিগুলো মূল্যায়ণ করেন। সেখানে ৬টি পাণ্ডুলিপি বিজয়ী মনোনীত করা হয়। সেই তালিকায় নাম উঠে আসে কবি শাদমান শরীফের পাণ্ডুলিপি “এ জলের কোন রঙ নেই”।

বিজ্ঞাপন

কবি শাদমান শরীফ (সার্টিফিকেট অনুসারে প্রকৃত নাম শরীফ উল্লাহ) চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা ইউনিয়নের বাসিন্দা। তার জন্ম ২৫শে নভেম্বর ১৯৯০ সালে। শাদমান শরীফ নিয়মিত বিভিন্ন লিটল ম্যাগ এবং স্থানীয় ও জাতীয় দৈনিকে লেখালেখি করেন। শিল্প-সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চ, চাঁদপুরের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কবি শাদমান শরীফ চাঁদপুর সাহিত্য একাডেমির সদস্য ও হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সদস্য।

কবি শাদমান শরীফের আরেকটি প্রকাশিত গ্রন্থ রয়েছে। গ্রন্থটির নাম “লালসার ঘোড়া”। চৈতন্য পাবলিকেশন্স, বইমেলা ২০২৪-এ বইটি প্রকাশিত হয়।

অনুপ্রাণন অনূর্ধ্ব ৪০ তরুণ পাণ্ডুলিপি প্রতিযোগিতা- ২০২৬ এ বিজয়ী হয়ে অনুভূতি প্রকাশ করে কবি শাদমান শরীফ বলেন, এটি আমার জন্যে অনেক বড় প্রাপ্তি; এটি আমার লেখার প্রতি অনুপ্রাণিত করবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে ৭ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১০১ ডলার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন হাজীগঞ্জের আনিছুর রহমান চাঁদপুরে আদালতের নির্দেশে কবর থেকে আলোচিত সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলন মতলব বনিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদকে মাহফুজ মল্লিক এগিয়ে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশ সেরা স্বর্ণপদক পেলেন চাঁদপুরের আকাশ হোসেন পলাশ ওসি এক ঘন্টা ও থাকতে পারবে না আওয়ামী ডেবিলদের সাথে আতাত করে: মো. জালাল উদ্দীন এমপি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি মক্কা চুক্তিতে সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও সভা