মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ অক্টোবর ২৪, ২০২৬ | ৫:৫৯
Link Copied Successfully!

মতলব উত্তর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৩৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০ গ্রাম গাঁজাসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

শনিবার (​২৪ অক্টোবর) পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান-এর সার্বিক দিকনির্দেশনায় এবং মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মানস বড়ুয়া-র তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার এসআই (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান, এসআই (নিরস্ত্র) মোঃ আবু ইসহাক ও এএসআই (নিরস্ত্র) মোঃ রবিউল আলম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সুগন্ধি গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে মোঃ আশরাফুল সরকার প্রান্ত (২৬) সালাউদ্দিনের ছেলে মোঃ সাইমন (১৯) কে ১২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

বিজ্ঞাপন

​অপরদিকে, এসআই (নিরস্ত্র) সাদেকুর রহমান, এএসআই (নিরস্ত্র) মোঃ মিলন শেখ ও এএসআই (নিরস্ত্র) মোঃ সাখাওয়াত হোসেন অপর একটি অভিযানে উপজেলার সুজাতপুর থেকে নন্দলালপুর রাস্তার উত্তর ইসলামাবাদ কবিরের চায়ের দোকানের সামনে মৃত আলী আরশাদ সৈয়ালের ছেলে মোঃ মোতালেব সৈয়াল (৪০) এবং জংগল ইসলামাবাদ প্রধান বাড়ির চারু মিয়ার ছেলে মোঃ সোহাগ (৩০) কে গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গাউছিয়া মাদ্রাসা শাখার ২০২৬-২৭ সেশনের অভিষেক শাহরাস্তিতে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন হাজীগঞ্জে দুলাল হত্যার খুনিদের ফাঁসির দাবিতে দাবিতে মানববন্ধন দেশব্যাপী সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও সমাবেশ শিক্ষা মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ বর্তমান জায়গায় বহাল রাখার দাবীতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান চাঁদপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি আকাশ, সম্পাদক বাহার চাঁদপুর প্রেসক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দ্বৈতে শরীফুল-কামরুল, এককে অনিক চ্যাম্পিয়ন চাঁদপুরে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘লোকা’র আত্মপ্রকাশ সভাপতি পলাশ ও সম্পাদক সিয়াম হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও ভেন্ডিং মেশিন উদ্বোধন বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো চাঁদপুর চিল্ড্রেন একাডেমির মাহফুজা চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড ফরিদগঞ্জে সরকারি রাস্তা দখলের চেষ্টার অভিযোগ, কাঁটা তারে জিম্মি এক পরিবার শাহমাহমুদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় মৃত্যুর সঙ্গে লড়ছেন দিনমজুর তৌহিদ হাজীগঞ্জে শাহজাহানকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের, এতিম হলো দুই শিশু: ঘটনায় বাবা-ছেলেসহ দুইজন আটক গোয়ালভাওর ইয়ুথ স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্যের কমিটি গঠন, সভাপতি তপন ও সম্পাদক তুষার মতলব দক্ষিণে কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মতলবে শিশু ধর্ষণকারী লুৎফুর কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ বড়কুল পূর্ব ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ