সৌদিগামী ১০৩ ফ্লাইটে বিঘ্ন, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী

অনলাইন ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১৫, ২০২৬ | ৫:২০
Link Copied Successfully!

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ায় বাংলাদেশ থেকে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১০৩টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এসব ফ্লাইটের মধ্যে কয়েকটি বাতিল ও কিছু স্থগিত করা হয়েছে। এতে ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ২টায় প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের তথ্য অনুযায়ী, প্রভাবিত ১০৩টি ফ্লাইটের মধ্যে ৪২টি সরাসরি এবং ৬১টি ট্রানজিট ফ্লাইট। এর আগের দিন বুধবার পর্যন্ত ১০০টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছিল। তখন ভোগান্তিতে পড়েছিলেন ১৫ হাজার ৩৯৩ জন যাত্রী। নতুন তথ্যে বিঘ্নের শিকার ফ্লাইট ও যাত্রীর সংখ্যা বেড়েছে।

বিজ্ঞাপন

প্রভাবিত সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের আটটি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের আটটি, সালাম এয়ারের সাতটি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, এয়ার ইন্ডিয়ার তিনটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ সৌদিগামী ১০৩ ফ্লাইটে বিঘ্ন, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ চাঁদপুরে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জার্মানিতে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু, হত্যার অভিযোগে গ্রেপ্তার ১ চাঁদপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নির্বাচন করতে চাইলে দলীয় পদ ছাড়তে হবে, ছাত্রদল নির্বাচন করতে পারবে না: এমপি মানিক বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উবির সেই শিক্ষকের বিরুদ্ধে হাজীগঞ্জে পৌর ৬নং ওর্য়াডে বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ​মোঃ সামিউর রহমান নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ চাঁদপুরে ভুয়া স্টিকার লাগিয়ে বিদেশি কসমেটিক বিক্রি, ৩০ হাজার টাকা জরিমানা আবাসিক হোটেলে অভিযান, ২৫ নারীসহ আটক ৩৬ টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন, কাজ করছে ৮ ইউনিট চাঁদপুরে মা ইলিশ রক্ষা অভিযানে ৪৪ জেলে আটক, সাড়ে চার লাখ করেন্ট জাল ও ১৬ নৌকা জব্দ মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার চাঁদপুরে ২৪ ঘণ্টায় ১১ মাদক কারবারি গ্রেফতার, ৭৬ কিশোর গ্যাং সদস্য আটক হাজীগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন মতলবে আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্র ফাউন্ডেশন জেলার সভাপতিকে সংবর্ধনা