বিলে জমির কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে মিলল বস্তাবন্ধী নারীর মরদেহ

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১৩, ২০২৬ | ২:৫৩
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার একটি বিল থেকে কম্বল মোড়ানো অজ্ঞাত পরিচয়ের বস্তাবন্দী মধ্য বয়স্ক এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষনিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মঙ্গলবার সকালে মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকুন্দী গ্রামের জোর ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, মঙ্গলবার সকালে গ্রামের জনৈক এক ব্যক্তি বিলে জমির কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কম্বলে মোড়ানো বস্তাসদৃশ একটি বস্তু দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

স্থানীয়দের ধারণা, কয়েক দিন আগে ওই নারীকে হত্যা করে লাশটি বিলে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। লাশটির মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁর বয়স ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এখন পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও তদন্ত চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবকের মৃত্যু বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গাউছিয়া মাদ্রাসা শাখার ২০২৬-২৭ সেশনের অভিষেক শাহরাস্তিতে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন হাজীগঞ্জে দুলাল হত্যার খুনিদের ফাঁসির দাবিতে দাবিতে মানববন্ধন দেশব্যাপী সন্ত্রাস-নাশকতার প্রতিবাদে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‍্যালি ও সমাবেশ শিক্ষা মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা ও ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ বর্তমান জায়গায় বহাল রাখার দাবীতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান চাঁদপুর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা : সভাপতি আকাশ, সম্পাদক বাহার চাঁদপুর প্রেসক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দ্বৈতে শরীফুল-কামরুল, এককে অনিক চ্যাম্পিয়ন চাঁদপুরে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘লোকা’র আত্মপ্রকাশ সভাপতি পলাশ ও সম্পাদক সিয়াম হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও ভেন্ডিং মেশিন উদ্বোধন বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো চাঁদপুর চিল্ড্রেন একাডেমির মাহফুজা চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড ফরিদগঞ্জে সরকারি রাস্তা দখলের চেষ্টার অভিযোগ, কাঁটা তারে জিম্মি এক পরিবার শাহমাহমুদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় মৃত্যুর সঙ্গে লড়ছেন দিনমজুর তৌহিদ হাজীগঞ্জে শাহজাহানকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবারের, এতিম হলো দুই শিশু: ঘটনায় বাবা-ছেলেসহ দুইজন আটক গোয়ালভাওর ইয়ুথ স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্যের কমিটি গঠন, সভাপতি তপন ও সম্পাদক তুষার মতলব দক্ষিণে কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত মতলবে শিশু ধর্ষণকারী লুৎফুর কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ বড়কুল পূর্ব ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ