
সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদকবিরোধী প্রতিরোধ কমিটি গঠন সভাপতি ফারুক আহমেদ খান, সাধারণ সম্পাদক সাংবাদিক মনির হোসেন


দেশ, সমাজ ও পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি এবং বিভিন্ন ধরনের অপরাধের অন্যতম কারণ মাদকাসক্তি। মাদক সেবন ও বিক্রি প্রতিরোধের মাধ্যমে যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদকবিরোধী প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
১২ অক্টোবর (সোমবার) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে ৬২ সদস্যবিশিষ্ট এ স্বেচ্ছাসেবী কমিটি অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে ফারুক আহমেদ খানকে সভাপতি এবং সাংবাদিক ও আইনজীবী মনির হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অনুমোদিত অনুলিপি চাঁদপুরের পুলিশ সুপার, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ এবং ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রদান করা হয়েছে।


কমিটির সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন সুমন পাটোয়ারী। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. হানিফ মুন্সী, মোহাম্মদ ইয়াসিন মিয়াজী, মো. মাহবুব মোল্লা সোহাগ, ফারুক হোসেন মোল্লা, সৈয়দ হোসেন নয়ন, আব্দুল হান্নান পাটোয়ারী ও দেলোয়ার হোসেন খান।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ইমাম হোসেন, মনির হোসেন মিজি, মোরশেদ আলম পাপন পাটোয়ারী, শামীম হাওলাদার, ইমরান হোসেন ও আওলাদ হোসেন।
সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসাইন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মনির হোসেন রুবেল, মোহাম্মদ সাদেক হোসেন ও মো. আবুল কালাম। দপ্তর সম্পাদক মো. আব্দুল কুদ্দুস মিজী এবং সহ-দপ্তর সম্পাদক মো. আহসান হাবিব।
প্রচার সম্পাদক হাফিজ উদ্দিন রুবেল, সহ-প্রচার সম্পাদক শাহ আলম উজ্জ্বল, অর্থ সম্পাদক হাসানুর রহমান পাটোয়ারী, সহ-অর্থ সম্পাদক মো. শরীফ হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মো. সোহাগ হোসেন, বিষয়ক সম্পাদক ডাক্তার রিপন চন্দ্র, প্রবাসী কল্যাণ সম্পাদক রহমত উল্লাহ সোহাগ, সহ-প্রবাসী কল্যাণ সম্পাদক মো. কাউসার হামিদ, যুব বিষয়ক সম্পাদক মো. মামুন হোসেন, সহ-যুব বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক পীরজাদা মো. নাসির উদ্দিন এবং আইন বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন।
কমিটির কার্যকরী সদস্যরা হলেন—আলহাজ্ব ফারুক হোসেন রিপন মোল্লা, আব্দুর রশিদ মেম্বার, মো. মজিবুর রহমান, মাহবুবুর রহমান আশু খান, গিয়াসউদ্দিন পাটোয়ারী, আবু সাদেক মজুমদার, মাসুদ মজুমদার, আব্দুল হান্নান খান, জাকির হোসেন মেম্বার, মো. রুহুল আমিন, মোতাহের হোসেন মাস্টার, মো. হোসেন মোল্লা, মো. খোরশেদ আলম, মোহাম্মদ মনির হোসেন, মো. বাবুল মজুমদার, মো. কালু পাটোয়ারী, মোহাম্মদ আবুল হাসানাত, মো. শাহাদাত হোসেন, মোহাম্মদ আরিফ হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আরিফ চৌধুরী, মোহাম্মদ আবুল কাশেম, মো. রহমাত উল্লাহ, মো. মোশারফ হোসেন, মোহাম্মদ আরিফ শুক্কুর, মো. হাবিবুর রহমান, অনিক হাসান মাসুম, মো. মনির হোসেন মোল্লা, মো. কামাল হোসেন অভি ও মো. জাহাঙ্গীর পাটোয়ারী।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করার পাশাপাশি মাদক সেবন, বিক্রি ও বিস্তার প্রতিরোধে স্থানীয়ভাবে জনসচেতনতা সৃষ্টি করা হবে। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।




























