চাঁদপুরের শাহরাস্তিতে নাসির উদ্দিন পাটোয়ারীর বাড়িতে আগুনের খবরটি সম্পূর্ণ গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৭, ২০২৬ | ৯:১১
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর বাড়িতে অগ্নিসংযোগের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

​সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে শাহরাস্তিতে তার গ্রামের বাড়িতে আগুন লাগার একটি তথ্য ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় প্রশাসন, শাহরাস্তি থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। এটি নিছক একটি অপপ্রচার ও গুজব মাত্র।

​শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, “নাসির উদ্দিন পাটোয়ারীর বাড়িতে আগুন লাগার যে খবরটি ইন্টারনেটে ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা বিষয়টি খতিয়ে দেখেছি এবং সেখানে কোনো অগ্নিকাণ্ড বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি পুরোপুরি শান্ত রয়েছে।”

বিজ্ঞাপন

​উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন থেকেও জানানো হয়েছে, তাদের কাছে এ ধরনের কোনো অগ্নিকাণ্ডের খবর আসেনি এবং ফায়ার সার্ভিসের কোনো ইউনিটকে কোথাও পাঠানো হয়নি।

​প্রশাসনের পক্ষ থেকে সাধারণ জনগণকে এ ধরনের কোনো গুজবে কান না দেওয়ার এবং যাচাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ছেলে হাফেজ হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ বাবার হাজীগঞ্জে মন্দির হামলা মামলায় একজনের কারাদণ্ড, ৫২ জন খালাস কচুয়ায় বিচারকের নির্দেশে বসতঘর ফিরে পেলেন ভুক্তভোগী নারী চাঁদপুরের শাহরাস্তিতে নাসির উদ্দিন পাটোয়ারীর বাড়িতে আগুনের খবরটি সম্পূর্ণ গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস সাচার জগন্নাথ ধামের কমিটি গঠন নিয়ে বিরোধ, হিন্দু সমাজে ক্ষোভ চাঁদপুর পৌরসভা নির্বাচন: বিএনপির কাউন্সিলর প্রার্থীর লক্ষ্যে বারেক ভূঁইয়ার মনোনয়ন ফরম সংগ্রহ মতলব উত্তরে ৭ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১০১ ডলার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন হাজীগঞ্জের আনিছুর রহমান চাঁদপুরে আদালতের নির্দেশে কবর থেকে আলোচিত সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলন মতলব বনিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদকে মাহফুজ মল্লিক এগিয়ে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশ সেরা স্বর্ণপদক পেলেন চাঁদপুরের আকাশ হোসেন পলাশ