মতলব দক্ষিণে আন্তর্জাতিক কন্যা দিবস পালিত

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ অক্টোবর ১২, ২০২৬ | ৮:৫৬
Link Copied Successfully!

শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মতলব দক্ষিণ উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস।

দিবসটি উপলক্ষ্যে সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে সংক্ষিপ্ত র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা। তিনি তাঁর বক্তব্যে বলেন, , আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সী সকলেই শিশু। অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মেয়েদের বিয়ে দিলে তাদের জীবন চরম ঝুঁকির মুখে পড়ে। তাই বাল্যবিবাহ রোধে পরিবারের সদস্য ও সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

“কন্যা শিশুরা সমাজের কোনো বোঝা নয়, বরং সঠিক শিক্ষা ও উপযুক্ত পরিবেশ পেলে তারা সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাদের সুরক্ষা, সুস্থ বিকাশ এবং অধিকার নিশ্চিত করতে পরিবার ও সমাজকে একযোগে কাজ করতে হবে।”

মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক কোহিনুর আক্তার এর পরিচালনায়
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. শাহআলম, সহকারী প্রধান শিক্ষক মনির হোসেন, সহকারী শিক্ষক নুরুজ্জামান, মনির হোসেন,মতলব প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক রেদওয়ান আহমেদ জাকির প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর জনসংযোগ মতলবে ব্যানার-পোস্টার অপসারণ করলেন ফ্রেন্ডস জোন সোসাইটি মতলব দক্ষিণে আন্তর্জাতিক কন্যা দিবস পালিত মতলব উত্তরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দায়িত্বে অবহেলায় হাজীগঞ্জ বেলচোঁ মাদ্রাসার অধ্যক্ষসহ চাঁদপুরের ১১ জন ও সারাদেশে ১৪০ জন বহিস্কৃত সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদকবিরোধী প্রতিরোধ কমিটি গঠন সভাপতি ফারুক আহমেদ খান, সাধারণ সম্পাদক সাংবাদিক মনির হোসেন আগামীকাল হাজীগঞ্জের বড়কুল পূর্ব ও হাটিলা পুর্ব ইউনিউনে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ উদ্বোধন চাঁদপুরে ইয়াবা সেবন করে মাতলামি, একজনের কারাদণ্ড কচুয়ায় ৪৭০ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী পারুল আটক দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল ঢাকায় চরম ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী হাজীগঞ্জ পৌর ৬নং ওর্য়াড মাস্টার পাড়া মিঠু মোল্লার পাশের বিল্ডিং নিচ তলা থেকে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হাজীগঞ্জে শারদীয় দুর্গাপূজায় প্রশাসনের তিন স্তরের নিরাপত্তা চাঁদপুরে বেকারী ও পেট্রোল পাম্পে বিএসটিআই’র হানা, ৯০ হাজার টাকা জরিমানা সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি শেষ ২৭ মে মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক বার্তা নিয়ে জেলেদের পাশে ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে ১৪ মামলায় ২৮ জেলে গ্রেফতার, মেঘনায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট ও শটগান নিখোঁজ আদালতের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন আশ্রয়হীন সেই মা