মতলবের কালিয়াশ গ্রামে হতদরিদ্রের বসত ঘর পুড়ে ছাই

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ অক্টোবর ২, ২০২৬ | ১১:৩৬
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কালিয়াইশ গ্রামের মোস্তফা প্রধান নামক এক হতদরিদ্রের বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল আনুমানিক পাঁচটায় ওই গ্রামের মৃত শামসুল হক প্রধানের ছেলে মোস্তফা প্রধানের বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মোস্তফা প্রধানের স্ত্রীর সহ ঘরের অন্যান্যরা তাদের ঘরে বেড়াতে আসা নিকট আত্মীয়কে এগিয়ে দিতে গেলে হঠাৎ করে শুনতে পায় তাদের ঘরে আগুন জ্বলছে। সাথে সাথে তারা দৌড়ে এসে ডাকটিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন হওয়ায় অনেকেই এগিয়ে আসতে সাহস পায়নি। মুহূর্তের মধ্যেই পুরু ঘরটি এবং ঘরে থাকা সকল আটবাবপত্র দুপুরে ছাই হয়ে যায়। আগুনের হাত থেকে রক্ষা পেতে পাশের একটি ঘরের সকল আরবাবপত্র এবং ঘরের টিন খুলে অন্যত্র সরিয়ে নেয়।

ক্ষতিগ্রস্ত মুস্তফা প্রধান বলেন,তার ঘরের ভিতরে এক এনজিও থেকে উঠানো লক্ষাধিক টাকা ছিল। আগুনে ওই টাকাসহ সকল মালামাল পুড়ে গেছে। নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।

বিজ্ঞাপন

ওই ইউনিয়নের যুবদল নেতা এবং চেয়ারম্যান পদপ্রার্থী শাহরিয়ার বলেন, মোস্তফা প্রধান গরিব অসহায় এবং হতদরিদ্র খেটে খাওয়া একজন মানুষ। তার বাসস্থানের একমাত্র ঘরকি পুড়ে যাওয়ায় সে এখন পাগল প্রায়।তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। ক্ষতিগ্রস্ত এই পরিবারটির পাশে আমরা এলাকাবাসী তাৎক্ষণিক এগিয়ে এসেছি।এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ও জানান তিনি।

মতলব দক্ষিণ উপজেলা ফায়ার স্টেশন এর স্টেশন অফিসার মেহেদী হাসান তুহিন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের একটি ইউনিট গঠনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসীর সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে। তাই পথে মধ্য থেকেই আমরা ফিরে আসি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশ অচল হওয়ার পথে: মাহবুব আলম মতলবের কালিয়াশ গ্রামে হতদরিদ্রের বসত ঘর পুড়ে ছাই টামটা দঃ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা সরকারের সকল সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: সভাপতি আয়েত আলী ভূঁইয়া হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটে ইমন এক্সপোর্ট গ্যালারির মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে কচুয়ায় কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বেগম মসজিদ মাদ্রাসার সীরাত প্রতিযোগিতায় ল্যাপটপ-সাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন