
চাঁদপুরে বেকারী ও পেট্রোল পাম্পে বিএসটিআই’র হানা, ৯০ হাজার টাকা জরিমানা


চাঁদপুরে লাইসেন্স ছাড়া কেক-বিস্কুট বিক্রি, তেলে কারচুপি, দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা
চাঁদপুর সদরে ভেজাল ও পরিমাপে কারচুপির বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
আজ ১২ অক্টোবর ২০২৬, রোববার জেলা প্রশাসন চাঁদপুর ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয় কুমিল্লার যৌথ উদ্যোগে চাঁদপুর সদর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মোট ৯০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়েছে।


মায়ের দোয়া বেকারী, চাঁদপুর সদর – ৫০ হাজার টাকা জরিমানা:
লাইসেন্স ছাড়াই কেক ও বিস্কুট উৎপাদন ও বাজারজাত করার দায়ে বিএসটিআই আইন-২০১৮ এর ১৬/৩১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
শারমিন ফিলিং স্টেশন, বাবুরহাট – ৪০ হাজার টাকা জরিমানা:
প্রতি ১০ লিটারে ডিজেলে ৩৪০ মিলি ও অকটেনে ৪১০ মিলি কম দেওয়ার প্রমাণ পাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ২৯/৪৬ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাহিদ ইকবাল।
প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লার পরিদর্শক (মেট্রোলজি) মো. শামস তাবরেজ ও ফিল্ড অফিসার (সিএম) এস.এম. শাকিল ইউসুফ।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তা অধিকার রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



























