আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৮, ২০২৬ | ৩:৫০
Link Copied Successfully!

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট্য ব্যবসায়ী আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মেয়র পদপ্রার্থী, সাংবাদিক ও সংগঠক জাকির মজুমদার।

এক শোক বার্তায় এবং ব্যক্তিগত ফেসবুক পোস্টে জাকির মজুমদার উল্লেখ করেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা অন্যতম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট্য ব্যবসায়ী আলহাজ্ব আবদুল মান্নান মিয়ার মৃত্যতে আমি গভীর শোক প্রকাশ করছি। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

তিনি বলেন, হাজীগঞ্জ বাজারকে ব্যবসাবান্ধব শহর হিসেবে গড়ে তোলা, বাজার ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং ক্রেতার নিরাপত্তা ও স্বার্থ সংরক্ষণে ব্যবসায়ী সমিতির নির্বাচিত সাবেক এই নেতা আলহাজ্ব আবদুল মান্নান মিয়া অভুতপূর্ব অবদান রেখে গেছেন।

বিজ্ঞাপন

মেয়র পদপ্রার্থী জাকির মজুমদার আরও বলেন, তাঁর নেতৃত্বে ব্যবসায়ীরা দীর্ঘদিন একটি সু-শৃঙ্খল বাজার ব্যবস্থাপনার মধ্যে ব্যবসা-বাণিজ্য করেছেন। হাজীগঞ্জ বাজারের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও সমৃদ্ধি ঘটেছে। ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সৌহার্দ্য ও ভীতিমুক্ত পরিবেশ বজায় ছিলো। আমি তাঁর এমন অবদানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তিনি বলেন, আল্লাহ তাকে মাগফিরাত নসীব করুন। তাকে জান্নাত দান করুন। শোক সন্তপ্ত পরিবারকে স্বজন হারানোর শোক বহন ও ধৈর্য্য ধারণ করার তৌফিক দিন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক কচুয়ায় সড়কের পাশ থেকে হেলপারের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রাজারগাঁওয়ের মাওলানা তানজিম আহমেদের সরকারি শিক্ষা বৃত্তিতে তুরস্ক গমন ফরিদগঞ্জে পুড়েছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান, রক্ষা পেল শতাধিক সৌদির দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেন চিকিৎসক চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক আজ থেকে চাঁদপুরে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু, পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আবারও আটক করল পুলিশ, দিল্লিতে তীব্র বিক্ষোভ দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, তাদের মূল্যায়ন করুন – অনিক হাসান মাসুম ছেলে হাফেজ হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ বাবার হাজীগঞ্জে মন্দির হামলা মামলায় একজনের কারাদণ্ড, ৫২ জন খালাস কচুয়ায় বিচারকের নির্দেশে বসতঘর ফিরে পেলেন ভুক্তভোগী নারী চাঁদপুরের শাহরাস্তিতে নাসির উদ্দিন পাটোয়ারীর বাড়িতে আগুনের খবরটি সম্পূর্ণ গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস সাচার জগন্নাথ ধামের কমিটি গঠন নিয়ে বিরোধ, হিন্দু সমাজে ক্ষোভ চাঁদপুর পৌরসভা নির্বাচন: বিএনপির কাউন্সিলর প্রার্থীর লক্ষ্যে বারেক ভূঁইয়ার মনোনয়ন ফরম সংগ্রহ মতলব উত্তরে ৭ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার