আজ থেকে চাঁদপুরে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু, পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৮, ২০২৬ | ৯:২২
Link Copied Successfully!

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আজ বুধবার থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে শুরু হয়েছে ২২ দিনের কঠোর নিষেধাজ্ঞা। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকা এই সময়ে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন।

​মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এর আগে মঙ্গলবার বিকেলে মেঘনা নদীতে জেলা মৎস্য অধিদপ্তর, নৌ-পুলিশ এবং কোস্টগার্ডের যৌথ উদ্যোগে সচেতনতামূলক সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত জেলা টাস্কফোর্স কমিটির তত্ত্বাবধানে মেঘনা মোহনা থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে এই প্রচারণা চালানো হয়।

বিজ্ঞাপন

মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, দেশের ছয়টি অভয়াশ্রমের অন্যতম হলো চাঁদপুরের মতলবের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার পদ্মা-মেঘনা নদী এলাকা। এই পুরো এলাকায় বিশেষ নজরদারি চালানো হবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ড সমন্বিতভাবে মাঠে নেমেছে। এছাড়া অভয়াশ্রম এলাকার গুরুত্বপূর্ণ ৮-৯টি খালের মুখ বন্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং জেলা পুলিশের উদ্যোগে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। পাশাপাশি ৫টি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে মৎস্য বিভাগ। এই ২২ দিন জেলার সব বরফকল ও ড্রেজার মেশিনও সম্পূর্ণ বন্ধ থাকবে।

প্রশাসন জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মা ইলিশ শিকার করলে তাকে কমপক্ষে ছয় মাসের কারাদণ্ড এবং জেলে কার্ড বাতিলের কঠোর শাস্তির আওতায় আনা হবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে সার্বক্ষণিক অভিযান ও ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হবে।
এদিকে নিষেধাজ্ঞার এই সময়ে সংসার চালাতে গিয়ে জেলেদের যে আর্থিক সংকটে পড়তে হয়, সে তুলনায় সরকারি সহায়তা অপ্রতুল বলে দাবি করেছেন স্থানীয় জেলেরা। তারা চালের পরিমাণ বাড়ানোর পাশাপাশি এই সময়ে ঋণের কিস্তি আদায় বন্ধ রাখার জোরালো দাবি জানিয়েছেন।

​চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক জানান, জেলেদের মানবিক সহায়তা হিসেবে এবার চাঁদপুরের ৪১ হাজার ৩৯০ জন নিবন্ধিত জেলেকে ২৫ কেজি করে ভিজিএফ চাল দেওয়া হবে। নিষেধাজ্ঞা সফল করতে এবং প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
আজ থেকে চাঁদপুরে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু, পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আবারও আটক করল পুলিশ, দিল্লিতে তীব্র বিক্ষোভ দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, তাদের মূল্যায়ন করুন – অনিক হাসান মাসুম ছেলে হাফেজ হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ বাবার হাজীগঞ্জে মন্দির হামলা মামলায় একজনের কারাদণ্ড, ৫২ জন খালাস কচুয়ায় বিচারকের নির্দেশে বসতঘর ফিরে পেলেন ভুক্তভোগী নারী চাঁদপুরের শাহরাস্তিতে নাসির উদ্দিন পাটোয়ারীর বাড়িতে আগুনের খবরটি সম্পূর্ণ গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস সাচার জগন্নাথ ধামের কমিটি গঠন নিয়ে বিরোধ, হিন্দু সমাজে ক্ষোভ চাঁদপুর পৌরসভা নির্বাচন: বিএনপির কাউন্সিলর প্রার্থীর লক্ষ্যে বারেক ভূঁইয়ার মনোনয়ন ফরম সংগ্রহ মতলব উত্তরে ৭ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁদপুরে ২ হাজার ৫শ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১০১ ডলার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন হাজীগঞ্জের আনিছুর রহমান চাঁদপুরে আদালতের নির্দেশে কবর থেকে আলোচিত সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলন মতলব বনিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদকে মাহফুজ মল্লিক এগিয়ে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক