চাঁদপুরে ১৪ মামলায় ২৮ জেলে গ্রেফতার, মেঘনায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট ও শটগান নিখোঁজ

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১২, ২০২৬ | ১২:৫৫
Link Copied Successfully!

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪টি মামলায় মোট ২৮ জন জেলেকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ। এর মধ্যে চাঁদপুর সদর নৌ-পুলিশ ১৪ জন এবং মতলবের মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির অভিযানে ১০ জনসহ অন্যান্য ফাঁড়ি থেকে মোট ২৮ জনকে আটক করা হয়।

​এদিকে, সোমবার সকালে মেঘনা নদীর মতলবের ষাটনল এলাকায় জেলেদের ধাওয়া করতে গিয়ে চাঁদপুর নৌ-পুলিশের একটি স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুলিশের একটি শটগান নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন চাঁদপুর সদর নৌ-পুলিশের ইনচার্জ আজমগীর হোসাইন।

চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানিয়েছেন, স্প্রীডবোডটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ শটগানটি উদ্ধারে ঘটনাস্থলে ডুবুরি দল নামানো হয়েছে।

বিজ্ঞাপন

​অভিযানের সময় জেলেদের কাছ থেকে নৌকা, নিষিদ্ধ কারেন্ট জাল ও মা ইলিশ জব্দ করা হয়। জব্দ করা মা ইলিশ স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ, অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর জনসংযোগ মতলবে ব্যানার-পোস্টার অপসারণ করলেন ফ্রেন্ডস জোন সোসাইটি মতলব দক্ষিণে আন্তর্জাতিক কন্যা দিবস পালিত মতলব উত্তরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দায়িত্বে অবহেলায় হাজীগঞ্জ বেলচোঁ মাদ্রাসার অধ্যক্ষসহ চাঁদপুরের ১১ জন ও সারাদেশে ১৪০ জন বহিস্কৃত সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদকবিরোধী প্রতিরোধ কমিটি গঠন সভাপতি ফারুক আহমেদ খান, সাধারণ সম্পাদক সাংবাদিক মনির হোসেন আগামীকাল হাজীগঞ্জের বড়কুল পূর্ব ও হাটিলা পুর্ব ইউনিউনে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ উদ্বোধন চাঁদপুরে ইয়াবা সেবন করে মাতলামি, একজনের কারাদণ্ড কচুয়ায় ৪৭০ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী পারুল আটক দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল ঢাকায় চরম ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী হাজীগঞ্জ পৌর ৬নং ওর্য়াড মাস্টার পাড়া মিঠু মোল্লার পাশের বিল্ডিং নিচ তলা থেকে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হাজীগঞ্জে শারদীয় দুর্গাপূজায় প্রশাসনের তিন স্তরের নিরাপত্তা চাঁদপুরে বেকারী ও পেট্রোল পাম্পে বিএসটিআই’র হানা, ৯০ হাজার টাকা জরিমানা সারা দেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ পাঁচ ধাপে হবে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি শেষ ২৭ মে মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক মা ইলিশ রক্ষায় সচেতনতামূলক বার্তা নিয়ে জেলেদের পাশে ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে ১৪ মামলায় ২৮ জেলে গ্রেফতার, মেঘনায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট ও শটগান নিখোঁজ আদালতের মধ্যস্থতায় ছেলের ঘরে ফিরলেন আশ্রয়হীন সেই মা