চাঁদপুরে ৭-৮ হাজার একরের এগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ ও ইপিজেড স্থাপনের উদ্যোগ : আশিক চৌধুরী

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ৪, ২০২৬ | ৬:৪১
Link Copied Successfully!

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানিয়েছেন, চাঁদপুরে বিদ্যুৎ সংকট দূর করা, কৃষি উৎপাদন বজায় রাখা এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭ থেকে ৮ হাজার একর জমিতে একটি বড় এগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি খাস জমিতে একটি রপ্তানিমুখী ইপিজেড স্থাপনেরও সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

​শুক্রবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তরের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাহেলা ওসমান সিকদার ফাউন্ডেশনের চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। প্রাইম ব্যাংক ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য খোকা শিকদার।
এ সময় তিনিএগ্রোভোল্টাইক সৌরবিদ্যুৎ প্রকল্প প্রসঙ্গে বলেন, চাঁদপুরে ৭ থেকে ৮ হাজার বা তারও বেশি জমিতে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এই পদ্ধতিতে একই জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্যানেলের নিচে কৃষিকাজ অব্যাহত রাখা হবে। এতে প্রায় ৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হয়ে স্থানীয় সংকট দূর হবে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে এর সুফল পাওয়ার আশা করা হচ্ছে।

সরকারি খাস জমিতে ইপিজেড প্রসঙ্গে আশিক চৌধুরী বলেন, নতুন করে জমি অধিগ্রহণ না করে সরকারি খাস জমিতে ইপিজেড স্থাপনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর জন্য বিদ্যুৎ, গ্যাস, সড়ক ও নৌপথের যোগাযোগ এবং সাইট উন্নয়নের খরচ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। এছাড়াও চাঁদপুরের এসব উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়মিত প্রধানমন্ত্রীকে অবহিত করা হচ্ছে এবং প্রতি তিন মাস পরপর প্রতিবেদন দেওয়ার নির্দেশ রয়েছে।

বিজ্ঞাপন

​অনুষ্ঠানে সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, সাবেক পররাষ্ট্র সচিব শহিদুল হক, অতিরিক্ত আইজিপি মো. মনিরুজ্জামান, ডিআইজি তাপতুন নাসরীন, প্রাইম ব্যাংকের এমডি নাজিম এ চৌধুরী, বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার কমোডর হারুন চৌধুরী, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ছুটির দিনে ঘুরতে গিয়ে সিলেটে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ২ পর্যটক নিহত, আহত ৮ মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ চাঁদপুরে কারাতে সেমিনার, অংশ নিলেন শতাধিক প্রশিক্ষণার্থী ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার চাঁদপুরে ইলিশ বিক্রির দায়ে তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা, ১ মণ ইলিশ জব্দ বিমানবন্দরে আটকে গেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা মাহদী জীবন বাঁচাতে ধানক্ষেতে ছুটেছিল তাজমিন, শেষরক্ষা হলো না শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসীর মৃত্যু অক্টোবরে প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু রহিমনগর ইউসুফ সফর আলী দারুলউলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন শরীফ মজুমদার খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই সম্পন্ন মাদক নির্মূল করার ঘোষণা: রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও কেককাটা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক কচুয়ায় সড়কের পাশ থেকে হেলপারের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রাজারগাঁওয়ের মাওলানা তানজিম আহমেদের সরকারি শিক্ষা বৃত্তিতে তুরস্ক গমন ফরিদগঞ্জে পুড়েছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান, রক্ষা পেল শতাধিক