মতলব উত্তরে রাস্তা বন্ধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ৪

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১১:২৫
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের মধ্য কালিপুর এলাকায় চলাচলের রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রবাসীর পুরুষ শুন্য বাড়িতে হমলা চালিয়ে নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মধ্য কালিপুর মিয়াজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, মধ্য কালিপুরের বাসিন্দা খালেহা বেগম (৮০) ও তার পরিবারের সঙ্গে প্রতিবেশী শাকিল, তার বাবা সাইদ প্রধান, মা লিপি বেগম ও বোন সানজিদা আক্তারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, ঘটনার দিন বিবাদীরা চলাচলের রাস্তায় বেড়া দিয়ে পথ বন্ধ করার চেষ্টা করলে খালেহা বেগম ও তার পরিবারের সদস্যরা বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

খালেহা বেগমের অভিযোগ, বিবাদীরা লাঠিসোঁটা নিয়ে তাদের বসতবাড়িতে প্রবেশ করে তাকে ও পরিবারের সদস্যদের মারধর করেন। এ সময় চুলের মুঠি ধরে টানাহেঁচড়া এবং পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানিরও অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহতদের মধ্যে আসমা আক্তার, রাশিদা বেগম ও রুমানও রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা শেষে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞাপন

জখমী আসমা আক্তার অভিযোগ করে বলেন, আমাদের হাঁটার রাস্তা বন্ধ করতে বেড়া দেওয়ার চেষ্টা করছিল। আমরা রাস্তা দিতে বলায় কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমার ননদের চুল ধরে মারধর করা হয়। আমি ছাড়াতে গেলে আমাকেও মারধর করা হয়েছে। ওরে তারা উল্টো নাটক সাজিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, আমরা নাকি মাদক ব্যবসায়ী। আমার স্বামী বিদেশে থাকে তাহলে কিভাবে আমরা মাদক ব্যবসা করি। আমরা প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অন্যদিকে অভিযুক্ত শাকিল অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের ওপর তারাই হামলা চালিয়ে আমাদের আহত করেছেন। এ বিষয়ে আমাদের পক্ষ থেকেও থানায় অভিযোগ দায়ের করেছি। আশা করি আমরা ন্যায়বিচার পাব।

এলাকাবাসী জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। রাস্তা ব্যবহার ও সীমানা নিয়ে বিরোধকে কেন্দ্র করেই মঙ্গলবারের সংঘর্ষের সূত্রপাত হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ঘটনাটি নিয়ে উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ছুটির দিনে ঘুরতে গিয়ে সিলেটে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের ২ পর্যটক নিহত, আহত ৮ মা ইলিশ রক্ষা অভিযানে মেঘনা নদীতে কারেন্ট জাল ও চায়না চাই জব্দ, গ্রেপ্তার ৩ চাঁদপুরে কারাতে সেমিনার, অংশ নিলেন শতাধিক প্রশিক্ষণার্থী ষাটনলে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা শাহ আলম ভূঁইয়ার, মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার চাঁদপুরে ইলিশ বিক্রির দায়ে তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা, ১ মণ ইলিশ জব্দ বিমানবন্দরে আটকে গেলেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক নেতা মাহদী জীবন বাঁচাতে ধানক্ষেতে ছুটেছিল তাজমিন, শেষরক্ষা হলো না শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসীর মৃত্যু অক্টোবরে প্রথম সপ্তাহে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু রহিমনগর ইউসুফ সফর আলী দারুলউলুম দাখিল মাদ্রাসার সভাপতি হলেন শরীফ মজুমদার খাল-পুকুরে পোল্ট্রি বর্জ্য, দুর্গন্ধে অতিষ্ঠ মতলব উত্তরের শতাধিক পরিবার চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই সম্পন্ন মাদক নির্মূল করার ঘোষণা: রাজারগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল করিম বেপারী মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার চাঁদপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও কেককাটা চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক কচুয়ায় সড়কের পাশ থেকে হেলপারের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রাজারগাঁওয়ের মাওলানা তানজিম আহমেদের সরকারি শিক্ষা বৃত্তিতে তুরস্ক গমন ফরিদগঞ্জে পুড়েছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান, রক্ষা পেল শতাধিক