
কুমিল্লা বিশ্বরোডে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের যুবক নিহত
Link Copied Successfully!


কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আবুল কালাম (৩০) নামে ফরিদগঞ্জের এক যুবক মারা গেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে।
স্বজনদের কাছ থেকে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রূপগঞ্জের সাইনবোর্ড এলাকায় তিনি মারা যান।


নিহতের বাবা জানান, আবুল কালাম কাঠমিস্ত্রির কাজের উদ্দেশ্যে কুমিল্লায় গিয়েছিলেন। ঘটনার আইনগত প্রক্রিয়া কুমিল্লার সংশ্লিষ্ট থানায় সম্পন্ন হবে বলে জানিয়েছে পুলিশ।


























