
চাঁদপুর সদরের দুই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ফলাফল উন্নয়নে ১০ দফা নির্দেশনা


চাঁদপুর সদরের দুই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ফলাফল উন্নয়নে ১০ দফা নির্দেশনা
শিক্ষার মানোন্নয়ন ও সহপাঠক্রমিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয় ও খেরুদিয়া দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করা হয়েছে।
১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার প্রতিষ্ঠান দুটি পরিদর্শনকালে অধ্যক্ষ আফরোজা খানম এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী এবং ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


সভায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল এবং ২০২৭ সালের প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল: পর্যালোচনা করা হয়। ফলাফল উন্নয়নে দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের উপর জোর দেওয়া হয়।
পরিদর্শনকালে অধ্যক্ষ কম্পিউটার ল্যাব, পাঠাগার ও বিজ্ঞান ল্যাব ঘুরে দেখেন এবং ল্যাবগুলোর ব্যবহার বাড়ানোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি বিদ্যালয়ের সহপাঠক্রমিক কার্যক্রম আরও গতিশীল করার তাগিদ দেন।
সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নির্দেশনা:
– অনুত্তীর্ণ শিক্ষার্থীদের: পরবর্তী শ্রেণীতে প্রমোশন না দেওয়া
– এসএসি ফলাফল উন্নয়নে: শিক্ষার্থীদের শিক্ষকদের মধ্যে ভাগ করে দিয়ে প্রতি সপ্তাহে মূল্যায়ন সভা করা
– শ্রেণীভিত্তিক অভিভাবক সমাবেশ: আয়োজন ও দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা
– শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি: এবং বাল্যবিবাহ, মাদক ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে কাউন্সেলিং জোরদার
– “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি”: বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন
– প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬: এবং গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার: অনুশীলন শুরু
– নতুন কুঁড়ি প্রতিযোগিতার: জন্য শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন
– নজরুল বর্ষ উদযাপনে: বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন
– ডিবেট ক্লাবের মাধ্যমে: শিক্ষার্থীদের বাকপটু করে গড়ে তোলা
– প্রতি বছর বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় বিজ্ঞান মেলা: আয়োজন ও লাইব্রেরি সচল রাখা
– পরিষ্কার-পরিচ্ছন্নতা: সম্পর্কে সচেতনতা তৈরি
পরিদর্শন শেষে অধ্যক্ষ শিক্ষক-শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক সকল কাজে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

























