চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১, ২০২৬ | ৩:০৯
Link Copied Successfully!

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ৯ নম্বর ওয়ার্ডের বিষ্ণুদী এলাকার মতিন বকাউল বাড়ি সংলগ্ন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

​বৃক্ষরোপণ শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি তুলে ধরেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
​এ সময় তিনি জানান, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে এবং তাঁর আদর্শকে ধারণ করে পাঁচ দিনব্যাপী বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মূল দিকগুলোর মধ্যে রয়েছে— স্থানীয় এলাকাসমূহের জলাশয় ও পুকুরের কচুরিপানা পরিষ্কার করে সেখানে মৎস্য চাষের উদ্যোগ নেওয়া এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ।

​তিনি আরও বলেন, সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে প্রায় ২ কোটি গাছের চারা রোপণ সম্পন্ন হয়েছে। প্রতিটি থানায় এবং সারা দেশের প্রতিটি এলাকায় রাস্তার পাশে অন্তত দুই হাজার করে গাছের চারা রোপণ ও তার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হবে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে।

বিজ্ঞাপন

​এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবী দলের নৌ র‍্যালি আবদুল মান্নান মিয়ার মৃত্যুতে মেয়র প্রার্থী জাকির মজুমদারের শোক কচুয়ায় সড়কের পাশ থেকে হেলপারের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রাজারগাঁওয়ের মাওলানা তানজিম আহমেদের সরকারি শিক্ষা বৃত্তিতে তুরস্ক গমন ফরিদগঞ্জে পুড়েছে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান, রক্ষা পেল শতাধিক সৌদির দুই আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলা: নিহত ৩, আহত ৩৬ রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেন চিকিৎসক চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট দগ্ধ শিশু পাঁচদিন পরে মৃত্যু, অপর শিশু আশঙ্কাজনক আজ থেকে চাঁদপুরে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু, পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আবারও আটক করল পুলিশ, দিল্লিতে তীব্র বিক্ষোভ দলের দুঃসময়ে যারা মাঠে ছিল, তাদের মূল্যায়ন করুন – অনিক হাসান মাসুম ছেলে হাফেজ হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ বাবার হাজীগঞ্জে মন্দির হামলা মামলায় একজনের কারাদণ্ড, ৫২ জন খালাস কচুয়ায় বিচারকের নির্দেশে বসতঘর ফিরে পেলেন ভুক্তভোগী নারী চাঁদপুরের শাহরাস্তিতে নাসির উদ্দিন পাটোয়ারীর বাড়িতে আগুনের খবরটি সম্পূর্ণ গুজব: পুলিশ ও ফায়ার সার্ভিস সাচার জগন্নাথ ধামের কমিটি গঠন নিয়ে বিরোধ, হিন্দু সমাজে ক্ষোভ চাঁদপুর পৌরসভা নির্বাচন: বিএনপির কাউন্সিলর প্রার্থীর লক্ষ্যে বারেক ভূঁইয়ার মনোনয়ন ফরম সংগ্রহ মতলব উত্তরে ৭ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার