মতলব পৌর ৮নং ওয়ার্ডে মাদক বিরোধী কমিটির সমাবেশ

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ৩১, ২০২৬ | ১০:০৬
Link Copied Successfully!

মতলব পৌরসভায় মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সমাবেশ ৮নং ওয়ার্ড মোবারকদী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৩০ আগস্ট ২০২৬) বিকেলে মতলব পৌরসভার ৮নং ওয়ার্ডের মাদক বিরোধী সচেতন মহলের আয়োজনে এ সমাবেশে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক।

মতলব পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল মালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) সুলতান সরকার, সাধারণ সম্পাদক হেলাল গাজি, সাবেক সভাপতি নজরুল ইসলাম নোয়াব চৌধুরী, সহ-সভাপতি আমানিয়া মোল্লা, পৌর বিএনপির সদস্য শাহাদাত হোসেন বাবলু, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শাহআলম সরকার প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে নষ্ট করে। মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। যুবসমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে সবাইকে এক হতে হবে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনতা ও সামাজিক প্রতিরোধ জরুরি। এ জন্য যুবসমাজকে এগিয়ে আসতে হবে।

ক্যাপশনঃ সমাবেশে বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১০১ ডলার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন হাজীগঞ্জের আনিছুর রহমান চাঁদপুরে আদালতের নির্দেশে কবর থেকে আলোচিত সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলন মতলব বনিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদকে মাহফুজ মল্লিক এগিয়ে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশ সেরা স্বর্ণপদক পেলেন চাঁদপুরের আকাশ হোসেন পলাশ ওসি এক ঘন্টা ও থাকতে পারবে না আওয়ামী ডেবিলদের সাথে আতাত করে: মো. জালাল উদ্দীন এমপি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি মক্কা চুক্তিতে সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও সভা বিশ্ব শিক্ষক দিবসে মতলব উত্তরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জামদানি শাড়িতে মায়াবী লুক, অপরূপ সৌন্দর্যে মুগ্ধ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের প্রবাস থেকে দেশে ফেরায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীকে ফুলেল শুভেচ্ছা হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে ৬ গুণীশিক্ষককে সংবর্ধনা