চাঁদপুর আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter
গাজী মো: সবুজ
আপডেটঃ August ২৯, ২০২৬ | ১০:৫৯
Link Copied Successfully!

ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চাঁদপুর আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে একাডেমীর ছাত্র-শিক্ষক মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোবারক হোসাইন। তিনি বলেন, আল আমিন একাডেমি কোন বানিজ্যিক প্রতিষ্ঠান নয়। এই প্রতিষ্ঠানে যা আয় হবে,তা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ব্যয় করা হবে।

বিজ্ঞাপন

একাডেমীর শিক্ষকরা প্রিপারেশন ছাড়া, কেউ ক্লাসে প্রবেশ করবেন না। সকল শিক্ষক প্রিপারেশন নিয়ে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দিতে হবে। সকল শিক্ষক এই নিয়ম ফলো করায় আজ আল আমিন একাডেমির ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। সকল শিক্ষার্থী নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। নৈতিক প্রশিক্ষণ ও ডেভেলপমেন্ট ছাড়া একটা জাতীকে আমরা কিছুই দিতে পারবো না। এই প্রতিষ্ঠানের সকল ছাত্র ছাত্রীদেরকে জ্ঞানীভাবে যেন ডেভেলপমেন্ট হয়, সেই ব্যাস্থা আমাদের নেয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক মোঃ বিল্লাল হোসেন মিয়াজী, এডভোকেট শাহজাহান মিয়া।
আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ও চাঁদপুর মেডিকেল কলেজ সহকারী অধ্যাপক ডাঃ আসিফ ইকবাল, মানারাত ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ মহিউদ্দীন সরকার, কানাডিয়ান ইউনির্ভাসিটি প্রভাষক রুবাইয়া ইসলাম রুহি।

সিনিয়র শিক্ষক প্রভাষক জয়নাল আবেদীন এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য এডভোকেট শাহজাহান খান, উপাধ্যক্ষ মোঃ রুহুল আমিন,সহকারী প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, সহকারী শিক্ষক মোশাররফ হোসেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, একজন শিক্ষার্থী নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে। সুস্থ দেহ ও সুস্থ মন ছাড়া শিক্ষাজীবনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা কঠিন। তাই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন মেধা প্রতিযোগীতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অভিভাবক ও শিক্ষকদেরও শুধু ফলাফলের দিকে না তাকিয়ে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের প্রতি গুরুত্ব দিতে হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ইউপি সদস্য কুলছুমার বিরুদ্ধে অভিযোগ, ৫ হাজার টাকা দিলেই মিলে বয়ষ্ক-বিধবা ভাতার কার্ড মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব সাংবাদিকের সঙ্গে প্রেমের ১১ সুবিধা, হতে পারেন আদর্শ সঙ্গী কচুয়ায় শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু মতলব উত্তরে ওয়ান শুটার গানসহ একজন গ্রেফতার