মতলব দক্ষিণে ৪ মাদক কারবারী আটক, ২ জনের কারাদণ্ড

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ August ২৮, ২০২৬ | ১০:৪০
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ গত ২৭ ও ২৮ আগস্ট এ দুই দিনের অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে

মোঃ মোজাম্মেল সরকার (৪৮),পিতা মৃত নুরুজ্জামান সরকার,গ্রাম রসুলপুর, হাবিবুর রহমান মিয়াজী (৩৫),পিতা মৃত হানিফ মিয়াজী, গ্রাম তেলিমাছুয়াখাল,তামজিদ মিয়া (২৮),পিতা মোখলেসুর রহমান, গ্রাম খিলাতলী, মোহাম্মদ দেলোয়ার হোসেন ( ২৬),পিতা মোঃ মফিজুল প্রধান, গ্রাম তেলিমাছুয়াখাল । গ্রেফতারকৃত চারজনের মধ্যে দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং দুইজনকে এক মাসের সাজা ও ২শ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মতলব দক্ষিণ থানা পুলিশ সূত্রে জানা গেছে ,গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিকের দিক নির্দেশনায় এসআই দেলোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে ২৭ আগস্ট সন্ধ্যায় নারেনপুর বাজারের পদ্মা ব্যাংক সংলগ্ন রাস্তার উপর অভিযান চালিয়ে মোঃ মোজাম্মেল সরকার ও হাবিবুর রহমান নিয়াজীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদেরকে থানায় নিয়ে যায়। আটককৃত আসামী মোজাম্মেল সরকারের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় তিনটি মামলা রয়েছে বলে জানা গেছে।
২৮ আগস্ট রাতে মতলব দক্ষিণ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এসআই সুজিত ও এএসআই ওয়ালী উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন তথ্যের ভিত্তিতে নারায়ণপুর এলাকা থেকে তামজিদ মিয়া ও মোঃ দেলোয়ার হোসেনকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।পরে মোবাইল কোর্টের মাধ্যমে আসামী তামজিদ মিয়া ও মোঃ দেলোয়ার হোসেনকে মাদকদ্রব্য আইন ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক ১ (এক) মাসের সাজা ও ২০০ (দুইশত) টাকা জরিমানা প্রদান করা হয়।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, চট্রগ্রাম রেঞ্জ ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে মাদকবিরোধী অভিযান এবং মাদক মুক্ত সমাজ গঠনে ‘ জিরো টলারেন্স ‘বাস্তবায়নে কার্যক্রম চলছে। গত ২দিনে মাদক ব্যবসায়ী চারজনকে আটক করার পর দুইজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এবং দুইজনকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের সাজা দেওয়া হয়। পরে তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ইউপি সদস্য কুলছুমার বিরুদ্ধে অভিযোগ, ৫ হাজার টাকা দিলেই মিলে বয়ষ্ক-বিধবা ভাতার কার্ড মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত