চাঁদপুর সদর মডেল থানার উদ্যোগে শাহমাহমুদপুরে মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

Reporter
গাজী মো: সবুজ
আপডেটঃ আগস্ট ২৫, ২০২৬ | ১২:০৫
Link Copied Successfully!

মাদকমুক্ত সমাজ গঠন ও মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি। সোমবার (২৪ আগস্ট) দুপুর ৩টায় ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্ব লোধেরগাঁও শতরূপা গুচ্ছগ্রাম সংলগ্ন মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের সহকারী পুলিশ সুপার মিয়াজি আলিফ ইমরান।

চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মোঃ মজিবুর রহমান ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শামীম হোসেন মিজি।

শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ এর স্বাগত বক্তব্যে সভায় মাদকের ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তি প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

বিজ্ঞাপন

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, সামাজিক সংগঠন মহামায়া জুনিয়র ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক সোহাগ, প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন, তারুণ্যের আলো সামাজিক ক্রীড়া ঐক্য সংগঠনের সভাপতি আব্দুল কাদির প্রমূখ। তারা বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে এই বিষাক্ত ছোবল থেকে রক্ষা করতে পুলিশের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর মডেল থানার এসআই আওলাদ হোসেন, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির কাজী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মল্লিক, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব গাজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, ইউনিয়ন শ্রমীক দলের সভাপতি আলমগীর খান, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদ, ইউনিয়ন মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক শরীফ গাজী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনির উপস্থাপনায় আয়োজিত সমাবেশ শেষে একটি মাদক বিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি স্টেশন রোড হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক পদক্ষিণ করে মহামায়া পশ্চিম বাজারে গিয়ে শেষ হয়। র‍্যালিতে মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে স্লোগানে মাদক কারবারিদের সচেতন হওয়ার আহবান জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১০১ ডলার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের সম্মাননা পেলেন হাজীগঞ্জের আনিছুর রহমান চাঁদপুরে আদালতের নির্দেশে কবর থেকে আলোচিত সেলিম খান ও শান্ত খানের মরদেহ উত্তোলন মতলব বনিক সমিতির নির্বাচনে প্রচার সম্পাদকে মাহফুজ মল্লিক এগিয়ে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও অভিষেক শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কর্মসূচির উদ্বোধন ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৯৬ চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী জাতীয় নৃত্য প্রতিযোগিতায় দেশ সেরা স্বর্ণপদক পেলেন চাঁদপুরের আকাশ হোসেন পলাশ ওসি এক ঘন্টা ও থাকতে পারবে না আওয়ামী ডেবিলদের সাথে আতাত করে: মো. জালাল উদ্দীন এমপি অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি মক্কা চুক্তিতে সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগদান হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু মতলব দক্ষিণে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও সভা বিশ্ব শিক্ষক দিবসে মতলব উত্তরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জামদানি শাড়িতে মায়াবী লুক, অপরূপ সৌন্দর্যে মুগ্ধ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা