দলীয় সিন্ডিকেট নয়, জনগণের শক্তিই হোক পৌরসভার উন্নয়নের ভিত্তি : নিয়াজ মোর্শেদ

Reporter
স্টাফ রিপোর্টার
আপডেটঃ September ১৭, ২০২৬ | ৯:০৩
Link Copied Successfully!

চাঁদপুর পৌরসভায় নাগরিক সেবা নিশ্চিত করতে সাধারণ জনগণের সচেতনতা, ঐক্য ও সম্মিলিত শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন আসন্ন পৌর নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী খান মুহাম্মদ নিয়াজ মোর্শেদ।

তিনি বলেছেন, ‘দলীয় কিংবা ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে পৌরসভার জনগণ জিম্মি হয়ে আছে। অথচ নিজেদের অধিকার আদায়ের জন্য জনগণের কোনো সিন্ডিকেট বা ঐক্যবদ্ধ শক্তি নেই। পৌরসভায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে হলে সাধারণ নাগরিকদের শক্তি ও সামর্থ্য বাড়াতে হবে। নাগরিক অধিকার, নিরাপত্তা ও স্বস্তিকর সেবা নিশ্চিত করতে হলে জনগণকে জাগ্রত, সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।’

১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার তিনি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। এর আগে তিনি চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড, মাদরাসা রোড, বিষ্ণুদি রোডসহ বিভিন্ন জনবহুল ও জনগুরুত্বপূর্ণ এলাকায় সকল শ্রেণী পেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি তিনি আসন্ন চাঁদপুর পৌরসভার নির্বাচনে মেয়র সম্ভব্য প্রার্থী হিসেবে লিফলেট বিতরণ করেন।

বিজ্ঞাপন

নিয়াজ মোর্শেদ বলেন, চাঁদপুর পৌরসভার নাগরিকরা নিয়মিত কর প্রদান করছেন। কিন্তু এর বিনিময়ে নাগরিকরা তাদের মৌলিক সুযোগ-সুবিধা থেকে অনেকাংশে বঞ্চিত। অনেক এলাকার সড়কগুলো বছরের পর বছর ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। সন্ধ্যা নামলেই এলাকার সড়কগুলো অন্ধকার হয়ে যায়। বাসাবাড়িতে পর্যাপ্ত সুপেয় পানির সরবরাহ নেই। পয়োনিষ্কাশন ব্যবস্থাও যথেষ্ট নয়। পাশাপাশি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব রয়েছে।

পৌরসভার এসব সমস্যা সমাধানে নাগরিকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে নিয়াজ মোর্শেদ বলেন, ‘এসব মৌলিক বিষয়ে পৌর কর্তৃপক্ষকে আরও আন্তরিক ও কার্যকর করতে হলে জনগণের ঐক্য প্রয়োজন। জনগণ ঐক্যবদ্ধভাবে দাবি ও চাপ সৃষ্টি করলে পৌর প্রতিনিধিরা পৌর প্রশাসনকে যথাযথভাবে কাজে লাগিয়ে নাগরিক সেবা নিশ্চিত করতে পারবেন।’

গণসংযোগকালে সম্ভাব্য মেয়র প্রার্থী আরও বলেন, ‘আমি দলীয় সিন্ডিকেটের জায়গায় জনগণের সিন্ডিকেট দেখতে চাই। এজন্যই দলীয় সিন্ডিকেটের ঊর্ধ্বে উঠে জনগণকে সঙ্গে নিয়ে চলছি। জনগণের আস্থা অর্জনের জন্য কথা বলছি, কাজ করছি। জনস্বার্থই আমার কাছে প্রথম অগ্রাধিকার।’

বিজ্ঞাপন

তিনি স্থানীয় নাগরিকদের সঙ্গে পৌরসভার বিভিন্ন সমস্যা, নাগরিক প্রত্যাশা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। এ সময় এলাকার বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ইউপি সদস্য কুলছুমার বিরুদ্ধে অভিযোগ, ৫ হাজার টাকা দিলেই মিলে বয়ষ্ক-বিধবা ভাতার কার্ড মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব সাংবাদিকের সঙ্গে প্রেমের ১১ সুবিধা, হতে পারেন আদর্শ সঙ্গী কচুয়ায় শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ