
ফরিদগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
Link Copied Successfully!


চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চর কুমিরা গ্রামে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে। পরে ফরিদগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।
ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, অভিযুক্তকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।



























