চাঁদপুরে সিএনজি-প্রাইভেটকার-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ২

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ১১:০৩
Link Copied Successfully!

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার মহামায়া সংলগ্ন মান্দারী কামাল মিজি বাড়ির সামনে সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকার ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজি যাত্রী মোহর আলী (৬০)। তিনি কচুয়া উপজেলার ফতেহপুর এলাকার মৃত ওমর আলীর ছেলে ও সিএনজি চালক কবির মাল।
​প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সিএনজির সামনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ জরুরি ব্রেক (হার্ড ব্রেক) করলে পেছনের সিএনজিটি সজোরে সেটিতে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সামনে গিয়ে পড়ে এবং চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন।
​স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত অন্য একজনকে ঢাকায় রেফার করা হলে পথিমধ্যে তাঁরও মৃত্যু হয়। আহত অপর দুজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
​
​দুর্ঘটনার খবর পেয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। পরে খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার, সিএনজি ও পিকআপ জব্দ করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

​এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ আহমেদ মঙ্গলবার রাতে জানান, ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
​

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড মতলবে ঢাকা মেট্রো’র ক্রিকেট কোচ মোদাচ্ছেরকে সংবর্ধনা রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী