কোস্ট গার্ডের জরুরি সেবায় লঞ্চে অসুস্থ নারীর জীবন রক্ষা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১২, ২০২৬ | ৫:৪৪
Link Copied Successfully!

কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে খিঁচুনিজনিত কারণে অচেতন হয়ে পড়া এক নারীকে দ্রুত চিকিৎসা সহায়তা দিয়ে হাসপাতালে পৌঁছে দিয়েছে কোস্ট গার্ড।

শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার রাতে জনৈক এক মহিলা তার পুত্রবধূকে নিয়ে ঢাকার সদরঘাট থেকে “ফারহান-৩” লঞ্চে ভোলার উদ্দেশ্যে রওনা হন। রাত ১টার দিকে লঞ্চটি চাঁদপুরের হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে তার পুত্রবধূ হঠাৎ খিঁচুনি দিয়ে অচেতন হয়ে পড়েন।

বিজ্ঞাপন

এসময় লঞ্চের অন্য এক যাত্রী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চান।

সংবাদ পাওয়ার পর কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ দ্রুত লঞ্চে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে। পরে রোগীকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য কোস্ট গার্ডের বোট দিয়ে হরিণা ফেরিঘাটে আনা হয়। সেখান থেকে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বেসরকারি অ্যাম্বুলেন্সে করে তাকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে ঋণের টাকা নিয়ে বিরোধ, ভাবিকে চুলের মুঠি ধরে মারধরের ভিডিও ভাইরাল উপাদী উত্তর ইউনিয়ন যুবদল নেতা হিরনের শিশু পুত্রের কুলখানি চাঁদপুরে বাগাদী গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, দুই লক্ষ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হাজীগঞ্জ পৌরসভা ও ১০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযান মতলব উত্তরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ৪ হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড মতলবে ঢাকা মেট্রো’র ক্রিকেট কোচ মোদাচ্ছেরকে সংবর্ধনা