পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার গ্রেপ্তারের তথ্য দেরিতে প্রকাশ

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ৮, ২০২৬ | ৯:১৪
Link Copied Successfully!

গ্রেপ্তার হয়েছে, ইয়াবা উদ্ধার হয়েছে, মামলা হয়েছে এবং আসামিকে আদালতেও পাঠানো হয়েছে। পুলিশের নিয়মিত অভিযানের একটি ঘটনা হিসেবেই শেষ হওয়ার কথা ছিল বিষয়টি। কিন্তু তথ্য প্রকাশে প্রায় ৭২ ঘণ্টার ব্যবধান। এই ঘটনায় মতলব উত্তরে শুরু হয়েছে আলোচনা সমালোচনা।

গত রবিবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ১০মিনিটে উত্তর দশানী থেকে নবীর হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নবীর হোসেন কলাকান্দা ইউনিয়নের ১নং ওয়ার্ডের
দশানী গ্রামের মৃত্যু আবদুল কাদিরের ছেলে। কিন্তু গ্রেপ্তারের দিন থানার স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে পরিচালিত ‘প্রেস রিলিজ মতলব উত্তর থানা’ হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো তথ্য দেওয়া হয়নি। সাংবাদিকরা নিজেদের উদ্যোগে থানায় যোগাযোগ করেও তখন কাঙ্ক্ষিত তথ্য পাননি বলে অভিযোগ করেন। পরদিন ৮ সেপ্টেম্বর রাতে প্রেস রিলিজ মতলব উত্তর থানা তথ্য দেওয়ার পর প্রশ্ন ওঠে, গ্রেপ্তারের পর এতটা সময় তথ্য প্রকাশ না করার কারণ কী?

বিজ্ঞাপন

এরই মধ্যে দশানী গ্রামে শুরু হয়েছে আলোচনা সমালোচনা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, দশানী নবীর হোসেনের দোকানে ইয়াবা আছে গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার এসআই জীবন চৌধুরী তাকে আটক করে। অভিযানে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা তদন্ত করছেন এসআই সাদেকুর রহমান।

তিনি বলেন, রবিবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা ১০মিনিটে নবীর হোসেনকে ১০০পিস ইয়াবাসহ আটক করা হয়। এসআই সাদেকুর রহমান বলেন, আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য কেউ জড়িত আছে কি না-তা তদন্ত করে দেখা হবে।

সাংবাদিকদের জানাতে দেরির বিষয়ে তিনি বলেন, ‘মিস কমিউনিকেশন’ হয়েছে।

বিজ্ঞাপন

মতলব উত্তর থানার অফিসার ইনর্চাজ মো. কামরুল হাসান বলেন, ‘প্রেস রিলিজ মতলব উত্তর থানা’ সংবাদ দিতে দেরি হয়েছে। তবে মামলা ও আদালতে পাঠানোর কার্যক্রম আগে সম্পন্ন হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড মতলবে ঢাকা মেট্রো’র ক্রিকেট কোচ মোদাচ্ছেরকে সংবর্ধনা রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত