
ফরিদগঞ্জের সাবেক চেয়ারম্যানের সহধর্মিণী ও সংসদ সদস্যের শাশুড়ি শিরিন আক্তারের ইন্তেকাল


চাঁদপুরের ফরিদগঞ্জের ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম হাজী মোহাম্মদ খাইরুল আলম সেলিম মুন্সির সহধর্মিণী এবং চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আবদুল হান্নানের শাশুড়ি শিরিন আক্তার (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার(৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৮ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুমার প্রথম নামাজে জানাজা আগামীকাল সোমবার সকাল ১০টায় ফরিদগঞ্জের মুন্সিরহাট জি. এন্ড এ. আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


তাঁর মৃত্যুতে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক সংগঠন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



























