
বাংলাদেশিকে হত্যায় সৌদিতে ৫ পাকিস্তানির মৃত্যুদণ্ড কার্যকর
Link Copied Successfully!


সৌদি আরবে প্রবাসী এক বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যার দায়ে পাঁচ পাকিস্তানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) সৌদি আরবের মক্কা নগরীতে আসামিদের দণ্ড কার্যকর করা হয়। সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এ ঘটনায় তদন্ত শুরু হলে পাঁচ পাকিস্তানিকে বিচারিক আদালতে পাঠানো হয়, যেখানে তারা দোষী সাব্যস্ত হন এবং তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে আসামিরা আবেদন করলে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে তা খারিজ হয়ে যায়।
মধ্যপ্রাচ্যের এই দেশটিতে মানুষ হত্যা ও সন্ত্রাসী হামলার পাশাপাশি মাদক চোরাচালান ও পাচারের ক্ষেত্রে দোষীদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।


গত বছর ডিসেম্বরে আর্থিক বিরোধের জেরে মুখে কীটনাশক স্প্রে করে এক ভারতীয় নাগরিককে হত্যার দায়ে দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সূত্র: কালবেলা
হআই/নি








