ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ নভেম্বর ৯, ২০২৬ | ৭:৫৪
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ছোট ভাই হাছান খান (৫৫) এর মৃত্যুর খবর শুনে বড় ভাই হাসেম খান ( ৬২) মারা গেছেন। মঙ্গলবার (৯ নভেম্বর) মতলব পৌরসভার ৬নং ওয়ার্ডের নবকলস গ্রামে এ ঘটনাটি ঘটে।

হাছান খান ও হাসেম খান নবকলস গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে।

নিহতের স্বজনরা জানান-হাছান খান বোয়ালিয়া এলাকার প্রবাসী মঞ্জিলের বাড়ির কেয়ারটেকার হিসেবে চাকরি করতো। মঙ্গলবার সকাল ৯টায় ওই বাড়ীতে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ( স্ট্রোক) করে মারা যায়।

বিজ্ঞাপন

বাদ যোহর বোয়ালিয়া এলাকায় হাছান খানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। একই দিন বাদ আছর নবকলস নিজ গ্রামে মরহুমের দ্বিতীয় জানাযার শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা ছিল।

এদিকে ছোট ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে নবকলস গ্রামের নিজ বাড়ীতে অসুস্থ থাকা বড় ভাই হাসেম খান বিকাল ৩ টায় মারা যায়। হাসেম খান দীর্ঘদিন যাবত কঠিন রোগে আক্রান্ত হয়ে বাড়িতে মৃত্যু শয্যায় ছিল বলে তার পরিবার জানান।

একই দিনে ৫ ঘন্টা ব্যবধানে দুই ভাইয়ের এমন মৃত্যুর খবর পেয়ে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। দুজনের জন্য পাশাপাশি খোঁড়া হয়েছে দুটি কবর।

বিজ্ঞাপন

একই বাড়ীর প্রতিবেশী আমির খান বলেন, হাছান খান দীর্ঘদিন যাবত বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের বাড়ী প্রবাসী মনজিল এর বাড়ীর কেয়ার টেকার হিসেবে বিশ্বস্থতার সাথে চাকুরী করতেন এবং পরিবার পরিজন নিয়ে ওই এলাকায় বসবাস করতেন। মঙ্গলবার হঠাৎ তিনি স্ট্রোকজনিত কারণে মারা যান।
ওনাকে বাদ আছর নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা ছিল।এরই মধ্যে আরেকটি দুঃসংবাদ আসে ওনার বড় ভাইও মারা গেছেন।

পরে তাদের পরিবারের সিদ্ধান্ত মোতাবেক রাতে বাদ এশা নবকলস গ্রামে মসজিদের সামনে দুই ভাইয়ের একসাথে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন শাহরাস্তিতে আওয়ামীলীগের ৬ নেতা আটক হাজীগঞ্জে সহস্রাধিক চক্ষু রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা