ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪; আহত ১০

অনলাইন ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১৬, ২০২৬ | ১০:৪১
Link Copied Successfully!

ইয়েমেনের বন্দরনগরী এডেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী কার্যালয় ও প্রেসিডেন্টের প্রাসাদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। এতে অন্তত চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। তবে হামলার সময় প্রধানমন্ত্রীসহ সরকারের অন্য মন্ত্রীরা নিরাপদে ছিলেন বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী।

 

বার্তা সংস্থা এএফপির বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

বিজ্ঞাপন

 

ইয়েমেনের এডেন শহরে অবস্থিত আল-মাশিক প্রাসাদে হামলার কথা প্রথমে জানায় হুতিদের নিয়ন্ত্রণাধীন সংবাদমাধ্যম। তাদের দাবি, প্রাসাদের একটি সামরিক অভিযান পরিচালনাকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

 

বিজ্ঞাপন

ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরিয়ানি বিবিসিকে জানান, প্রাসাদটিতে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে বেশ কয়েকজন হতাহত হলেও প্রধানমন্ত্রী ও সরকারের অন্যান্য মন্ত্রী অক্ষত রয়েছেন।

 

ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাতের মধ্যে এ হামলার ঘটনা ঘটল। হুতিদের নিয়ন্ত্রিত রাজধানী সানাসহ বিভিন্ন এলাকায় সৌদি জোটের বিমান হামলার পর প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে সৌদি আরবের বিমানবন্দর, তেল-গ্যাস স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি।

 

গত ১০ অক্টোবর রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আবহা ও দাম্মাম বিমানবন্দর এবং দাহরানে সৌদি আরামকোর কার্যালয়েও হামলার খবর পাওয়া গেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪; আহত ১০ হাজীগঞ্জে শিক্ষকের বসতঘরে চুরির অভিযোগ হাজীগঞ্জে ছেলেকে জিম্মি করে জমি রেজিস্ট্রি করে নেয়ার অভিযোগ হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন হাজীগঞ্জ ডিগ্রী কলেজের জন্য আমার কাছে চাইতে হবে না: ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক মতলব দক্ষিণে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা মতলবে জমজমাট অস্থায়ী হাট, ডিমওয়ালা ইলিশ বিক্রি প্রকাশ্যে চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের ঝটিকা অভিযান, আটক ৩ ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৩ সৌদিগামী ১০৩ ফ্লাইটে বিঘ্ন, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ চাঁদপুরে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত জার্মানিতে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু, হত্যার অভিযোগে গ্রেপ্তার ১ চাঁদপুরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত নির্বাচন করতে চাইলে দলীয় পদ ছাড়তে হবে, ছাত্রদল নির্বাচন করতে পারবে না: এমপি মানিক বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উবির সেই শিক্ষকের বিরুদ্ধে হাজীগঞ্জে পৌর ৬নং ওর্য়াডে বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ​মোঃ সামিউর রহমান নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ