রমজানে লাখো মুসল্লিকে স্বাগত জানাতে প্রস্তুত পবিত্র কাবা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২৫, ২০২৪ | ৭:০৬
Link Copied Successfully!

পবিত্র মক্কা নগরীর নগর কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন রমজানে মুসল্লিদের স্বাগত জানাতে প্রস্তুত করা হয়েছে পবিত্র কাবা শরীফ। মুসল্লিদের সেবা প্রদানের জন্য বিপুল সংখ্যক কর্মী ও আধুনিক যন্ত্রপাতি জড়ো করা হয়েছে।

মক্কার মেয়রের মুখপাত্র ওসামা জায়তুনি জানিয়েছেন, বছরের অন্য সময়ের তুলনায় রমজানে বেশি মানুষ মক্কাতে আসেন। ফলে এই সময়ে সেবার পরিমাণ বহুলাংশে বাড়াতে হয় তাদের।

তিনি সৌদির সংবাদমাধ্যম আল এখবারিয়াকে বলেছেন, মুসল্লিদের এই ভীড়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং পর্যাপ্ত সেবা— পরিষ্কার পরিচ্ছন্নতা, ময়লা অপসারণ— নিশ্চিতে একটি বিস্তারিত পরিকল্পনা সাজানো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেছেন, “এই পরিকল্পনায় রয়েছে রেস্তোরাঁ এবং দোকানগুলো মনিটরিং এবং খাদ্যের গুণগত মান নিশ্চিত করা। এছাড়া রয়েছে সড়ক, সেতু এবং টানেল পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণের বিষয়টি।

সৌদির পবিত্র রাজধানী হিসেবে পরিচিতি মক্কায় রয়েছে ১৮ হাজার ছোট-বড় সড়ক, ৫৮টি টানেল এবং ৭০টি সেতুর বিস্তৃত নেটওয়ার্ক।

বছরের অন্যান্য মাসগুলোর তুলনায় পবিত্র রমজানেই সবচেয়ে বেশি মানুষ উমরাহ পালন করে থাকেন।

বিজ্ঞাপন

রমজান মাসে মুসল্লিরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর মধ্যপ্রাচ্যে ১১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে।

মক্কায় উমরাহ শেষে সাধারণ মানুষ মদিনা শহরে যান। সেখানে মসজিদে নববীতে নামাজ আদায় করেন তারা। এছাড়া ইসলামের অন্যান্য ঐতিহাসিক স্থানগুলোও ঘুরে দেখেন তারা।

সূত্র: ঢাকা পোস্ট

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ