ভারতে ভুল চিকিৎসায় বাংলাদেশির মৃত্যুর অভিযোগ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২, ২০২৩ | ৫:২৭
Link Copied Successfully!

ভারতের হায়দ্রাবাদ ‘ইয়াসোদা’ হাসপাতালে ভুল চিকিৎসায় ফারহানা আক্তার ওরফে ডিনা নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তা স্বামী ও সন্তানেরা। এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দায়ীদের বিচারের দাবি জানিয়েছেন তারা।

শনিবার দুপুরে রাজধানী ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এসময় সংবাদ সম্মেলনে ডিনার স্বামী আল আমিন আল মামুন ও তার দুই মেয়ে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আল আমিন আল মামুন বলেন, আমার স্ত্রীর বাম কাঁধের যন্ত্রণায় ভুগছিলেন। দেশের বড় বড় অর্থোপেডিক্স চিকিৎসকদের দেখানোর পরও তারা ব্যথা নিরাময় করতে পারেননি। পরে ভারতের ‘ইয়াসোদা’ হাসপাতালের একজন নিউরোলজি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিই। গত ২০ জুলাই তাকে নিয়ে হায়দ্রাবাদ গিয়ে ওই ডাক্তারের সঙ্গে দেখা করি। তিনি অন্য একজন অর্থোপেডিক্স বিশেষজ্ঞের কাছে রেফার্ড করেন। ওই চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা শেষে অপারেশনের পরামর্শ দেন। পরীক্ষায় মোট ৭০ হাজার রুপি খরচ হয়।

বিজ্ঞাপন

তাতে ধরা পরে তার বাম কাঁধের জয়েন্টের হাড় বেড়ে গেছে। এজন্যই হাত উঁচু করতে পারছেন না। অর্থোপেডিক্স চিকিৎসক ডা. সুনিল তার স্ত্রীর সার্জারি করার পরামর্শ দেন। কিন্তু তার স্ত্রী অ্যান্টিবায়োটিকে এলার্জি থাকার কথা বলা হয়। কিন্তু তার সেই কথার কর্ণপাত না করেই অপারেশন করার সিদ্ধান্ত নেন।

এরপর গত ২৮ জুলাই দুপুর ১২টার দিকে অপারেশনের জন্য ভর্তি করানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে প্রি অপারেশনের জন্য রুমে নেন। এরপর তাকে জানানো হয়, এনেস্থিসিয়া পুশ করার পর তা রিয়েক্ট করেছে। তবে তিন চার ঘণ্টার মধ্যেই ঠিক হয়ে যাবে। তার তিন থেকে চার ঘণ্টা পর আইসিইউতে গিয়ে দেখতে পাই আমার স্ত্রীর শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আছে এবং অচেতন। এসময় আমাকে জানানো আমার স্ত্রীর ব্রেইন ৯৫ শতাংশ ডেড হয়ে আছে। এসময় তারা আমাকে বলেন, আপনার স্ত্রী সুস্থ হয়ে উঠবেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার স্ত্রী ফারহানা আক্তার ডিনাকে ভুল চিকিৎসায় হত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি এজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু