ওমানে প্রেমের জেরে নোয়াখালীর যুবকের আত্মহত্যা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২১, ২০২৪ | ৫:১৬
Link Copied Successfully!

ওমানের মাসকাটে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাকিল (২৪) নামে এক বাংলাদেশি যুবক আত্মহত্যা করেছেন। প্রেমের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা নিহতের স্বজনদের।

নিহত সফি উল্যাহ শাকিল উপজেলার বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের করালিয়া এলাকার কাশেম মিয়ার নতুন বাড়ির শহিদ উল্যার ছেলে।

নিহতের ছোট ভাই মো. আবদুল্লাহ বলেন, জীবিকার তাগিদে তার বড় ভাই শাকিল ১১ মাস আগে ওমানের মাসকাট শহরে পাড়ি জমান। সেখানে তিনি ইলেকট্রিক পাইপ ফিটারের কাজ করতেন। শনিবার সকালে মাসকাটে তার থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে তার লাশ উদ্ধার করে ওই দিন সকালে কোম্পানির ফোরম্যান বিষয়টি দেশে ফোনে আমাদের জানান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, পরিবারের সবার সঙ্গে ওই দিন রাতেও কথা বলেছিলেন। আমরা যতটুকু জেনেছি তিনি দেশে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তার সঙ্গে রাগ-অভিমান করে এ আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। এ সময় তিনি শাকিলের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ