ফরিদগঞ্জে এ.আর.হাই স্কুলের দুই শিক্ষকের পদত্যাগের দাবি

আমান উল্ল্যাহ খান ফারাবী
আপডেটঃ সেপ্টেম্বর ১৩, ২০২৪ | ৮:১৭
Link Copied Successfully!
ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল এবং সহকারি শিক্ষিকা সুলতানা রাজিয়ার পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিদ্যালয়ে ক্যাম্পাসে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
এসময় শিক্ষার্থীরা তাদের বলেন, একটি সরকারি বিদ্যালয়ের শিক্ষক হওয়া সত্বেও রফিকুল আমিন কাজল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এবং রাজিয়া সুলতানা উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকার পদ বহন করেন। যা তাদের পেশাধারীত্ত্বের সাথে সাংঘর্ষিক। দলদাস এই দুই শিক্ষক ও তাদের সহযোগীরা মিলে প্রতিষ্ঠানকে একদিকে যেমন আওয়ামীলীগের অঘোষিত ইউনিটে পরিনত করেছে, অন্যদিকে এটিকে লুটপাট ও দুর্নীতির আখড়ার পরিণত করেছেন।
জুলাই আন্দোলনে অংশ না নিতে শিক্ষার্থীদের প্রতি চাপ প্রয়োগের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। আমাদের এই প্রাণের বিদ্যাপীঠকে  দুর্নীতি, লুটপাট, দলবাজিসহ সামগ্রীক  বৈষম্যমুক্ত করতে ছাত্র সমাজ অগ্রনী ভুমিকা পালন করবে। সে ভূমিকা বাস্তবায়নে প্রথম ধাপ হিসেবে এই দুই শিক্ষক পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।
অবস্থা কর্মসূচিতে সাবেক শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শাওন পাঠান, আশিক মাহমুদ, কামরুল ইসলাম, জুম্মন পাঠান প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা