কখন বুঝবেন সম্পর্কে বিরতি প্রয়োজন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৭, ২০২৪ | ৩:২৩
Link Copied Successfully!

সম্পর্কের ক্ষেত্রে বিরতি নেওয়াকে সাধারণত আসন্ন ব্রেকআপের পূর্ব প্রস্তুতি হিসেবে বিবেচনা করা হয় তবে এটি একটি ‘ফুল স্টপ’ এর বদলে ‘কমা’র কাজ করতে পারে। এটি অনেক সময় প্রয়োজনীয়, বিশেষ করে যখন খুব কাছাকাছি থাকা ভুল বোঝাবুঝির তৈরি করে। সম্পর্কে বিরতি কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে, তবে অনেকের ক্ষেত্রেই সম্পর্কে পুনরায় প্রাণ ফেরাতে পারে। চলুন জেনে নেওয়া যাক, সম্পর্কের ক্ষেত্রে কখন বিরতি নেওয়ার প্রয়োজন হতে পারে-

১. নতুন করে বুঝতে পারা

কখনও কখনও একে অপরের খুব কাছাকাছি থাকলে অনেক জিনিসই স্পষ্ট বোঝা যায় না। আপনি হয়ত তুচ্ছ দ্বন্দ্বকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন বা আপনার সম্পর্কের বিষাক্ত দিকগুলোকে উপেক্ষা করছেন। যাই হোক না কেন, বিরতি নেওয়া এবং একে অপরকে মিস করার সুযোগ নেওয়া আপনাকে সম্পর্কের এমন দিকগুলোতে ফোকাস করতে সহায়তা করবে যা আসলে মূল্যবান।

বিজ্ঞাপন

২. ব্রেকআপের সিদ্ধান্ত নিলে

আপনি যদি সম্পর্কের মধ্যে শ্বাসরুদ্ধকর বোধ করেন এবং অনেক সমস্যারই সমাধান না হয়, তাহলে হয়তো ব্রেকআপের মাধ্যমে জমা হওয়া সমস্যার এই বিশাল বোঝা থেকে বেরিয়ে আসার কথা ভাবতে পারেন। যাইহোক, এই পরিস্থিতিতে ব্রেকআপ করার পরিবর্তে বিরতি নেওয়া আপনাকে সময় এবং চিন্তার জায়গা দেবে যা হয়তো সম্পর্কটিকে বাঁচিয়ে দিতে পারে।

৩. তিক্ততা সমাধান করা

ভুল বোঝাবুঝি এবং একে অপরের সঙ্গে কোয়ালিটি টাইম না কাটানোর ফলে অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। ধীরে ধীরে হয়তো একে অপরের সম্পর্কে তিক্ত বোধ করতে শুরু করেন। কিছু দিন বা সপ্তাহ দূরে থেকে সময় কাটালে এই তিক্ততা দূর করার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

৪. লক্ষ্যে ফোকাস করতে হলে

কখনও কখনও একটি বিরতি প্রয়োজনীয় হয়ে পড়ে যখন আপনাকে একটি ব্যক্তিগত বা ক্যারিয়ারের লক্ষ্যে ফোকাস করার প্রয়োজন হয়, বিশেষ করে যখন একসঙ্গে সময় কাটানো কোনোভাবে লক্ষ্যকে বাধা দেয়। দুজনের মতামতের ভিত্তিতেই এই বিরতি নেওয়া প্রয়োজন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা