যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

সুমন আহমেদ
আপডেটঃ সেপ্টেম্বর ১৮, ২০২৪ | ৬:০৪
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলায় শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বুধবার দুপুরে অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ ও বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেন শিক্ষার্থীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাঁচআনী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মো. ওয়াহিদুজ্জামান ছাত্রীদের বিভিন্নভাবে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছে। দশম শ্রেণির এক শিক্ষার্থী বিদায় অনুষ্ঠানে শিক্ষক ওয়াহিদুজ্জামানের কাছে গেলে ঐ ছাত্রীকে কমনরুমে ডেকে নিয়ে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি জানাজানি হলে ঐ শিক্ষক ক্লাসের সকল শিক্ষার্থীদের বেধম প্রহার করে।  পরবর্তীতে শিক্ষার্থীরা অবিভাবকের সাথে আলাপ করলে শিক্ষক ওয়াহিদুজ্জামানে বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করতে বলেন। পরে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষক ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামানের নিকট একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের কোন প্রতিকার না পেলে বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষক ওয়াহিদুজ্জামানের পদত্যাগ ও বিচারের দাবিতে বিক্ষোভ করেন বিদ্যালয়ে শিক্ষার্থীরা। অভিযুক্ত ঐ শিক্ষকের পদত্যাগ না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে সমস্ত ক্লাস বর্জন করেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন।

অভিযুক্ত শিক্ষক ওয়াহিদুজ্জামান জানান, আমি এখন দূরে আছি, এ বিষয়ে আমি কোন কথা বলতে পারবো না।

বিজ্ঞাপন

পাঁচআনী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান জানান, এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার নিকট একটি লিখিত অভিযোগ করেছে। আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসারকে জানিয়েছি। তারা আগামী সোমবার উপজেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের ডেকেছেন।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা একি মিত্র চাকমা জানান, ঘটনাটি আমি জানতে পেরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠিয়েছি। সোমবার আমার কার্যালয়ে তাদেরকে ডেকেছি। ঘটনা সত্য হলে অবশ্যই বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা