সেচ্ছাসেবী সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থার বৃক্ষ রোপণ কর্মসূচি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ১৮, ২০২৪ | ৭:১৭
Link Copied Successfully!

সামাজিক সংগঠন বাতিঘর মানব কল্যাণ সংস্থার উদ্যোগে হাজীগঞ্জের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করা হয়েছে।

বুধবার (১৮- সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসূচিতে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়, রান্ধুনীমূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অরবিট মর্ডান একাডেমিতে বৃক্ষ রোপণ করা হয়।

এর আগে সকালে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সংগঠনটির প্রধান উপদেষ্টা সাইফুল ইসলাম সিফাত।

বিজ্ঞাপন

ওই সময় তিনি জানান, একজন মানুষের বেঁচে থাকতে প্রতিদিন প্রায় তিন সিলিন্ডারের মতো অক্সিজেন প্রয়োজন পড়ে। দিন দিন মানুষ বাড়ছে কিন্তু সে তুলনায় বাড়ছে না গাছের সংখ্যা। আমাদের নিজেদের সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকতে হলে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যেতে হবে।

নির্দিষ্ট দিবসে সীমাবদ্ধ না রেখে আমাদের চারপাশে খালি জায়গাগুলোতে গাছের চারা রোপনের আহবান জানান তিনি।

রোপন করা বৃক্ষের মধ্যে সব গুলো ছিলো ফলজ গাছ।

বিজ্ঞাপন

ওই সময়, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মুজাম্মেল হোসাইন, রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক শাহ জামাল, সিনিয়র শিক্ষক আবু তাহের, জসিম উদ্দিন, অরবিট মর্ডান একাডেমির প্রধান শিক্ষক আঁখি আহম্মেদ, বাতিঘর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মো. হোসাইন পাটোয়ারী, সদস্য নাছিমুল বারি, নাজির আহমেদ, মহিন উদ্দিন, হোসেন বেপারী, মরিয়ম সায়েদ ও ফারজানা ইসলাম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মধুরোডে ভাষাবীর এম এ ওয়াদুদ সপ্রাবিতে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন দগ্ধ জুলাই ভাস্কর্য পরিদর্শনে এনসিপি নেতৃবৃন্দ, সংস্কার না করায় ক্ষোভ মতলব দক্ষিণে সৌর বিদ্যুৎ বাস্তবায়নে উপজেলা কারিগরি ও সমন্বয় কমিটির সভা চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী