প্রেমের টানে নোয়াখালীতে মালয়েশিয়ান তরুণী

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ১, ২০২৩ | ২:৪১
Link Copied Successfully!

নোয়াখালীর বেগমগঞ্জের প্রেমিক ফরহাদ হোসেনের (২৬) টানে সুদূর মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটে এসেছেন স্মৃতি আয়েশা বিন রামাসামি (২২)। গত ২৫ জুন আদালতের মাধ্যমে তারা বিয়ে করেন। এখন এ দম্পতিকে দেখতে ফরহাদের বাড়িতে ভিড় করছে এলাকাবাসী।

ফরহাদ হোসেন বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার কবির হোসেনের ছেলে এবং স্মৃতি আয়েশা বিন রামাসামি মালয়েশিয়ার লাডাং হোপফুল এলাকার বাসিন্দা।

 

বিজ্ঞাপন

ফরহাদ হোসেন বলেন, প্রায় পাঁচ বছর মালয়েশিয়ার একটি কোম্পানিতে কাজ করার পর চলতি বছর দেশে চলে আসি। মালয়েশিয়ার লাডাং হোপফুল এলাকার একটি কোম্পানিতে চাকরির সুবাদে কর্মক্ষেত্রে পরিচয় ও পরে স্মৃতির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

তিনি আরও বলেন, একপর্যায়ে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। পরে গত ২৪ জুন স্মৃতি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসে। পরদিন পরিবারের সম্মতিতে মুসলিম রীতি অনুযায়ী তাকে আদালতের মাধ্যমে বিয়ে করি। ভালোবাসার সম্পর্ক পূর্ণতা পাওয়ায় আমরা দুজনই খুব খুশি। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

বিজ্ঞাপন

নববধূ স্মৃতি আয়েশা বিন রামাসামি বলেন, ফরহাদকে প্রথম দেখেই আমি ভালোবাসে ফেলি। বাংলাদেশে এসে আমার খুব ভালো লাগছে। এখানকার পরিবেশ, আতিথেয়তা ও সবার ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। ফরহাদের পরিবারের সবাই আমাকে আপন করে নিয়েছেন। সবাইকে পেয়ে আমি ভীষণ খুশি।

 

ফরহাদের বাবা কবির হোসেন বলেন, বিদেশি পুত্রবধূকে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। সে কিছু কিছু বাংলা শেখার চেষ্টা করছে। তাকে দেখার জন্য আত্মীয়-স্বজন ও এলাকাবাসী আমাদের বাড়ি আসছে। সবাইকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করছি। ভীষণ ভালো লাগছে।

 

চৌমুহনী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্লাহ বলেন, আমার এলাকার একটি ছেলের টানে সুদূর মালয়েশিয়া থেকে তরুণী ছুটে এসেছে। বিষয়টি স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। অনেকেই এই দম্পতিকে দেখতে তাদের বাড়িতে ভিড় করছেন। তাদের সুবিধা-অসুবিধা দেখার দায়িত্ব আমাদের।

সূত্র:সময় টিভি

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ