চরমোনাইর নমুনায় চাঁদপুরে শুরু হয়েছে ৩দিনব্যাপী মাহফিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৮, ২০২৪ | ৬:২১
Link Copied Successfully!

বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার আয়োজনে চরমোনাইর নমুনায় শুরু হয়েছে ৩দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির।

শুক্রবার (৮ নভেম্বর) শহরের পুরান বাজার স্টার আলকায়েদ জুটমিলস্ সংলগ্ন বালুমাঠে উদ্বোধনী বয়ান পেশ ও জুমআর নামাজে ইমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

উদ্বোধনী বয়ান ও জুমআর নামাজের জামায়াতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লী অংশগ্রহণ করে। ৮ নভেম্বর শুরু হওয়া এই মাহফিল চলবে আগামী রোববার (১০ নভেম্বর) পর্যন্ত।

বিজ্ঞাপন

৩ দিনব্যাপী এ মাহফিলে জাতীয় ও স্থানীয় প্রায় শতাধিক দেশবরেণ্য ওলামা মাশায়েখ উপস্থিত থেকে আলোচনা পেশ করবেন।

মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও ইসলামী আন্দোলনের জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবদিন মাহফিলের বিষয়ে বলেন, মাহফিলে আগত মুসল্লীদের বয়ান শোনার সুবিধার্থে মাঠে বিশাল প্যান্ডেল তৈরী ও নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। বৃহৎ পরিসরে অযু-গোসল ও খাওয়ার জন্য বিশুদ্ধ পানির পাম্প বসানো হয়েছে। ব্যাপক জনসমাগমের কথা বিবেচনায় পর্যাপ্ত অজুখানা, টয়লেট ও বাথরুম নির্মান করা হয়েছে। প্রতিদিন প্রায় একশ সেচ্ছাসেবক আগত মুসল্লীদের সেবায় নিয়োজিত থাকবেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা