তারেক রহমান-বিএনপিকে ভয় পেতো বলে হাজার হাজার মিথ্যা মামলা দিয়েছে : আবদুস সালাম 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ৭, ২০২৪ | ১০:৫৪
Link Copied Successfully!
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, আওয়ামী লীগ তারেক রহমান-বিএনপিকে ভয় পেতো বলে হাজার হাজার মিথ্যা মামলা দিয়েছে। অনতিবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে তাকে দেশে আসার সুযোগ করে দিতে হবে। এছাড়া অন্তর্বর্তী সরকার কাছে দ্রুত নির্বাচন দেওয়ার আহবান জানান তিনি।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আলোচনা সভা শেষে বিএনপির আয়োজনে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।
আবদুস সালাম আরও বলেন, আওয়ামী লীগ ভুয়া তাই লেজ গুটিয়ে পালিয়ে গেছে। এর জন্য হাসিনা নিজেই দায়ী। আমরা তাকে অনেকবার বলেছি আপনি স্বৈরাচারের পথে যাবেন না। আমরা দেশটাকে বাঁচাতে চাই, সবাই নতুন ভাবে দেশটাকে চায়। বিএনপি ক্ষমতাকে বিশ্বাস করে না, বিএনপি বাংলাদেশের মানুষের ক্ষমতাকে বিশ্বাস করে। তাই এই দেশে তারেক রহমানকে আবারো দরকার। তারেক রহমান আসলে বাকিরা চুপিচুপি পালাবে।
এ সময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিমসহ জেলা বিএনপি ও উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা