ফরিদগঞ্জের বালিথুবা ইউনিয়নে ছাত্রদলের কর্মী সম্মেলন

আমান উল্ল্যাহ খান ফারাবী
আপডেটঃ নভেম্বর ৯, ২০২৪ | ১০:২৪
Link Copied Successfully!
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের ছাত্রদলের ১ থেকে ৯ নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে ইউনিয়নের মদনের গাঁও বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাইনুদ্দিন জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান পাটোয়ারীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম কাঞ্চন মুন্সী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু ইউসুফ শাওন চৌধুরী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান বাবলু পাটোয়ারী, সাধারণ সম্পাদক শামীম পাটোয়ারী, সিনিয়র যুগ্ন সম্পাদক জাকির হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কিরণ ভূইয়া, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন সোহাগ বকাউল, অর্থ সম্পাদক শাহজাহান, যুবদলের আহ্বায়ক শাহ আলম হাওলাদার, সদস্য সচিব জহির উদ্দিন পাটোয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি পরান তপদার, সিনিয়র যুগ্ন সম্পাদক মানচিব, সহ-সভাপতি সাকিব, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান হৃদয়, প্রচার সম্পাদ রহমান, ছাত্রদল নেতা শাফিন পাটোয়ারী, হাবিব শেখ সহ পাঁচ শতাধিক ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা